৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে লড়বেন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবির। সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এ প্যানেল ঘোষণা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল।

প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন— ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহসাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহমহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহতথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহবিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এ আর রাফি খান, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ) এবং সদস্য মিনারুল ইসলাম মেঘ।

আরও পড়ুনঃ   বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ

এ ছাড়া নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও মো. আশরাফুল ইসলাম।

শুধু কেন্দ্রীয় নয়, রাকসুর পাশাপাশি ১৭টি হল সংসদের জন্যও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাঁ থেকে রাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, জিএস নাফিউল জীবন ও এজিএস জাহিন বিশ্বাস এষা। ছবি: সংগৃহীত

এদিকে রাকসু নির্বাচনে ব্যাপক সাড়া পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২৩টি পদে মোট ৩৯৫টি এবং ১৭টি হল সংসদের জন্য ৭৫৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আরও পড়ুনঃ   প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ রোববার (৭ সেপ্টেম্বর)। ৮ ও ৯ সেপ্টেম্বর বাছাই, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST