৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুর এলাকায় অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ মিরপুর থানার সেকশন-২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময়, তাদের হেফাজত থেকে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ড অ্যান্ড বোল্ড ক্যারিয়ার, দুইটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড, দুইটি শটগানের সীসা কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

মিরপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে মিরপুরের সেকশন-২ এলাকার তুলি জেনারেল স্টোরের সামনে চেকপোষ্ট ডিউটি করাকালে মিরপুর থানার একটি টিমের দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করার সময় আরিফ উদ্দিনের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ড অ্যান্ড বোল্ড ক্যারিয়ার, দুইটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড ও হাফিজুল ইসলাম শামীম প্যান্টের পকেট থেকে দুটি শটগানের সীসা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনার গ্রেপ্তারদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

আরও পড়ুনঃ   বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ চিকিৎসাধীন ৪ জনের মৃত্যু

তিনি বলেন, গ্রেপ্তাররা ও পলাতক আসামি নাসির (৪৫) সঙ্গে যোগসাজশে অবৈধভাবে অস্ত্র ও কার্তুজ ক্রয়-বিক্রয়ের উদ্দেশে নিজের কাছে রেখে ছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST