২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আরএমপি’ র গণবিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার : আগামী ৫ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি) তারিখে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী। এ উপলক্ষে রাজশাহী নগরীর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনস্বার্থ ও জনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে জারিকৃত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১ (ঢ), ২৬ এর ১ (ট) এবং ৩৩ এর (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে মহানগর এলাকায় সর্বসাধারণের ব্যবহার্য স্থান ও উন্মুক্ত স্থান/ছাদে—

আরও পড়ুনঃ   বাগমারায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান ও অর্থদণ্ড

১। আতশবাজি, ফানুস, পটকা ইত্যাদি ক্রয়-বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়াও একই আইনের ২৯ এর (১)(ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় হিংসাত্মক উদ্দেশ্যে আঘাত করার মতো অস্ত্রশস্ত্র যেমন—তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি বা বিস্ফোরক দ্রব্য বহন করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ   রামপুরায় মানবতাবিরোধী অপরাধে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

আজ ২ সেপ্টেম্বর, মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST