২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নুরের ওপর হামলায় সারাদেশে বিক্ষোভের ডাক, উপদেষ্টার পদত্যাগ দাবি

অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলায় সরাসরি সেনা ও পুলিশ সদস্যরা জড়িত থাকার অভিযোগ এবং ঘটনার চারদিনেও দায়ীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে দলটির নেতৃবৃন্দ। তাদের দাবি, হামলার চারদিন পার হলেও এখন পর্যন্ত সরকার কোনো তদন্ত কমিটি গঠন করতে পারেনি। একই সঙ্গে হামলাকারীদের রক্ষায় সরকার কার চাপের মুখে নীরব রয়েছে?

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব বক্তব্য দেন।

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ অভিযোগ করে বলেন, ডিএমপি তদন্ত কমিটি গঠন করা হবে জানালেও চার দিন পার হয়ে গেলেও এখনো কোনো কমিটি দেখতে পাইনি। আমরা সরকারকে জিজ্ঞেস করছি, নুরুল হক নুরের ওপর হামলাকারীদের রক্ষায় কারা চাপ দিচ্ছে?

আরও পড়ুনঃ   এপ্রিলে নির্বাচনের ঘোষণা, প্রতিক্রিয়া জানালো এনসিপি

তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যমে নুরের ওপর হামলার দৃশ্য প্রকাশ পেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো দুঃখপ্রকাশ বা আশ্বাস পাওয়া যায়নি। আমরা রক্ত দিয়েছি, জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে। সেই রক্তের বিনিময়ে আপনারা আজ দায়িত্বে বসে আছেন। অথচ সেই বিপ্লবীদের ওপরই সেনা ও পুলিশ হামলা চালিয়েছে।

আবু হানিফ বলেন, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুনঃ   নির্বাচন নিয়ে বাদানুবাদে জড়ায় বিএনপি ও এনসিপি

গণঅধিকার পরিষদের এই নেতা দাবি করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হামলার দায় এড়াতে পারেন না, তাই তাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি হামলায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং ব্রিগেডিয়ার জামসের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও ঘোষণা দেন, আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আমাদের তিন দফা দাবি— এক, নুরুল হক নূরের ওপর হামলাকারীদের বিচারের মুখোমুখি করা; দুই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ; তিন, যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ঠিক একই কারণে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST