২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ‘হার্ডহিটার’ ব্যাটারের অবসর ঘোষণা

অনলাইন ডেস্ক : পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আসিফ আলি বলেন, ‘পাকিস্তানের জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব, আর দেশের হয়ে মাঠে নামা ছিল সবচেয়ে সম্মানজনক অধ্যায়।’

বিদায়বার্তায় তিনি আরও বলেন, “অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই—এই পথচলার জন্য। ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়েই আমি ঘরোয়া ও লিগ ক্রিকেটে খেলে যাব।”

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় আসিফের। ওই বছরই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন তিনি। ফাইনালে টানা তিন ছক্কায় দলকে জেতান, সেখান থেকেই জাতীয় দলে ডাক।

আরও পড়ুনঃ   হত্যার কারণ জানতে তদন্ত চলছে : ডিবি হারুন

২১টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের হয়ে। মূলত মধ্যপর্যায়ে ‘ফিনিশার’ হিসেবে ব্যাট করতেন। তবে অনেক সময়ই সঠিক সময়ে ব্যাটিংয়ের সুযোগ পাননি, যার ফলে তার সামর্থ্য পুরোপুরি বিকশিত হয়নি বলে মনে করেন অনেকে। টি-টোয়েন্টিতে তার ইনিংসপ্রতি গড় বল খেলেছেন মাত্র ৭টি, যা বলে দেয় প্রায়শই তাকে দেরিতে পাঠানো হতো।

আসিফের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংস ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। পাকিস্তানের দরকার ছিল ২ ওভারে ২৪ রান। তিনি মাত্র সাত বলে করেন ২৫ রান, যার মধ্যে ছিল ১৯তম ওভারে চারটি বিশাল ছক্কা! এই ইনিংসেই সেমিফাইনালে উঠে যায় পাকিস্তান।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে গণজমায়েত

এক বছর পর এশিয়া কাপে ভারতের বিপক্ষে আবারও জ্বলে ওঠেন আসিফ। ৮ বলে ১৬ রানের ঝড়ো ইনিংসে দলকে পৌঁছে দেন ফাইনালে। তবে এরপরই শুরু হয় পতন। ২০২২ বিশ্বকাপে তিনি ছিলেন দলের বাইরে, ফর্মও হারিয়ে ফেলেন। তরুণ হার্ডহিটারদের উত্থানের মাঝে আসিফ হয়ে পড়েন অতীত। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেন ভারতের বিপক্ষে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এরপর ২০২৩ এশিয়ান গেমসে পাকিস্তানের দ্বিতীয় সারির দলে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST