২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে স্ত্রীর মামলায় পুলিশের দারোগা স্বামী কারাগারে !

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় স্বামী পুলিশের এসআই এখন শ্রীঘরে। তার নাম কাউসার আলী (৩০)। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে কর্মরত রয়েছেন।

তিনি রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর মহল্লার রফিকুল ইসলামের পুত্র। মামলার বিবরণ, ও এলাকাবাসীসহ পরিবার সুত্রে জানা গেছে, রাজশাহীর নারী ও শিশু নির্ঘাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে আনিসা ইসলাম তৃপ্তি(২১)বাদি হয়ে দারোগা স্বামী কাউসার আলীসহ তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন তার পিতা রফিকুল ইসলাম ও মা তহমিনা বেগম। যাহার মামলা নম্বর -১০৩/২০২৪(তানোর)। গত ১ সেপ্টেম্বর সোমবার কাউসার আলী আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করেন।কিন্ত্ত আদালত তার জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ   সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন : র‌্যাব

বিগত ২০২২ সালের ২৯ জুলাই ময়েনপুর গ্রামের রবিউল ইসলাম রুবেলের কন্যা তানিসা ইসলাম তৃপ্তির(২১) সঙ্গে একই গ্রামের রফিকুল ইসলামের পুত্র কাউসার আলীর বিবাহ হয়।তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে যার বয়স প্রায় দেড় বছর। কিন্ত্ত বিবাহ পরবর্তী সময়ে জামাই এসআই কাওসার আলী যৌতুক বাবদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তার কাছ থেকে নেয় এবং তারা প্রায় ৪ মাস ভালোভাবে ঘর- সংসার করে। তারপরেও কাউসার আলীর নির্দেশে তার পিতা-মাতা তৃপ্তিকে বাবার বাড়ী থেকে যৌতুক বাবদ আরো পনের লাখ টাকা নিয়ে আসার জন্য প্রতিনিয়ত চাপ দিতে থাকে।নইলে তৃপ্তির বাবার ১০ বিঘা জমি ভোগ দখল করতে দিতে হবে এবং গ্রামে পাকা বাড়ি তৈরী করে দিতে হবে। বলে নানা ভাবে চাপ দেন। এদিকে তৃপ্তি ঘটনা তার পরিবারকে জানালে তার পিতা রবিউল ইসলাম তার জামাই কাওসার আলীকে নিয়ে তার পিতা-মাতার সঙ্গে আলোচনায় বসেন। সেখানেও তৃপ্তির বাবা রবিউল ইসলামকে যৌতুক হিসেবে পনের লাখ টাকা দিতে চাপ দেয়া হয়। কিন্ত্ত রবিউল যৌতুকের এতো টাকা দিতে অসম্মতি প্রকাশ করেন। এর পর থেকেই কাওসার আলী তার স্ত্রী তৃপ্তিকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্ঘাতন করতে থাকে এক পর্যায়ে তৃপ্তিকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

আরও পড়ুনঃ   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

প্রসঙ্গত, বিগত ২০২৪ সালের ২ আগস্ট ভিকটিমের পিতা প্রভাষক রবিউল ইসলাম রুবেল বাদি হয়ে এসআই কাওসার আলীসহ তিনজনকে আসামি করে তানোর থানায় লিখিত এজাহার করেছিলেন।কিন্ত্ত থানা মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST