১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ইমরান (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার ভোরে শরীয়তপুর জেলার পালং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব নিয়মিত অপরাধ দমনে অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোদাগাড়ী থানার ধর্ষণ মামলার এ আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ভিকটিমকে তার স্বামী তালাক দিলে তিনি স্থানীয় প্রাণ কোম্পানিতে চাকরি নেন। এ সময় পরিচয় হয় ইমরানের সঙ্গে এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২ আগস্ট রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামের একটি ভাড়া বাসায় প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন ইমরান। এ ঘটনার পর ভিকটিম নিজেই গোদাগাড়ী থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অভিযানে তিনজন আটক, অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

র‌্যাব জানায়, মামলা হওয়ার পর তারা ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিএসসি রাজশাহী এবং র‌্যাব-৮ সিপিসি-২ মাদারীপুরের যৌথ দল সোমবার ভোরে শরীয়তপুরের পালং এলাকা থেকে আসামি ইমরানকে গ্রেপ্তার করে। তাকে পরবর্তীতে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST