১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

লালপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : নাটোরের লালপুরে ফেনসিডিল বহনকালে শাহরিয়ার রহমান শিয়াম (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ২৬ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রোববার রাত সাড়ে ১২টায় লালপুর থানার বেরুলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার শাহরিয়ার রহমান শিয়াম হলেন রাজশাহীর বাঘা থানার ভানুকর গ্রামের বাসিন্দা মো. শাকিলুর রহমানের ছেলে।

আরও পড়ুনঃ   আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে : কাদের

র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। তিনি শুধু ফেনসিডিল নয়, গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় প্রশাধনী সামগ্রী আটক

র‌্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে শিয়ামের কাছে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মাদক ব্যবসার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST