৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

গ্যালারিতে বিয়ের প্রস্তাব, বয়ফ্রেন্ডকে চাপ নিতে না করলেন সাবালেঙ্কা

অনলাইন ডেস্ক : লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে ইউএস ওপেন নারী এককের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কা ও কানাডার লেইলা ফার্নান্দেজ। জমজমাট লড়াইয়ে টাইব্রেকারে ৬-২, ৭-৬ (৭-২) গেমে জিতে শেষ ষোলো নিশ্চিত করেন সাবালেঙ্কা। রাউন্ড ষোলোর খেলায় আজ তার প্রতিপক্ষ স্পেনের ক্রিস্টিনা বুকসা।

তবে ম্যাচের উত্তেজনা ছাড়াও স্টেডিয়ামে রোমাঞ্চ ছড়ায় এক ভিন্ন ঘটনা। খেলা চলাকালীন গ্যালারিতে বসে থাকা এক তরুণ হঠাৎ হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। আবেগে কেঁদে ফেলেন তরুণী, আর তার আঙুলে জড়িয়ে দেন আংটি। এই দৃশ্য ভেসে ওঠে জায়ান্ট স্ক্রিনে, আর হাততালিতে মুখর হয়ে ওঠে পুরো গ্যালারি।

আরও পড়ুনঃ   হুইল চেয়ার নিয়ে এখনো রাস্তায় আহতরা, অপেক্ষা উপদেষ্টাদের জন্য

এই আবেগঘন মুহূর্ত দেখে মুচকি হাসি দেন সাবালেঙ্কা। গ্যালারিতে উপস্থিত নিজের বয়ফ্রেন্ড, ব্রাজিলিয়ান উদ্যোক্তা জর্জিওস ফ্রাঙ্গুলিসের দিকেও তাকান তিনি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাবালেঙ্কা বলেন, ‘এটাই প্রথমবার, আমার ম্যাচ চলাকালীন কেউ প্রপোজ করেছে। এটা ছিল খুবই মিষ্টি মুহূর্ত। আমি হাসি আটকানোর চেষ্টা করছিলাম। তারা নিশ্চয়ই এখন অনেক খুশি। তাদের দাম্পত্য জীবন শুভ হোক। এই কামনা করছি।’

আরও পড়ুনঃ   ঘন কুয়াশায় বাড়বে শীত, তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি সেলসিয়াস

এ সময় একজন সাংবাদিক জানতে চান, ঘটনাটি কি অন্য কাউকেও অনুপ্রাণিত করবে? প্রশ্ন শুনে কোর্টে ক্ষিপ্ত মনভাবের সাবালেঙ্কা লজ্জা মুখে হাত দিয়ে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করেন। জবাবে তিনি বলেন, ‘তখন আমি আমার বয়ফ্রেন্ডের দিকে তাকালাম। যদিও এর জন্য তার ওপর কোনো চাপ নেই।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST