২৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিক‘কে সুদৃঢ় আর্থিক ভিত্তির উপর দাঁড় করতে চাই : মেয়র লিটন

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগর ভবন সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, সিটি কর্পোরেশনকে সুদৃঢ় আর্থিক ভিত্তির উপর দাঁড় করতে চাই। এজন্য সেবার খাত ব্যতিত অন্যান্য প্রচলিত ও অপ্রচলিত খাতে আয় বৃদ্ধি করতে সবাইকে আরো আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, দক্ষ জনগোষ্ঠী তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তৈরি করা হয়েছে। এটি ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে।

সভায় ৫.২.২০২৪ ও ৬.২.২০২৪খ্রিঃ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়করণ, জুলাই-২০২৩ হতে মার্চ-২০২৩ পর্যন্ত আয় ও ব্যয় এর উপর আলোচনা, ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণ, সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে আলোচনা, রাজশাহী শিশুপার্ক ৩ বছর মেয়াদে ইজারার জন্য প্রাপ্ত দর বিবেচনার জন্য সুপারিশ অনুমোদন বিষয়ে আলোচনা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের নিকটস্থ পদ্মাপুকুরে নির্মিত দুইতলা বিশিষ্ট স্থাপনা ইজারার নিমিত্তে সরকারী মূল্য অনুমোদন বিষয়ে আলোচনা, অত্র কর্পোরেশনের বিভিন্ন হাট-বাজার, ফেরীঘাট, গণসৌচাগার ও অন্যান্য বিষয়ের ১৪৩১ বঙ্গাব্দ মেয়াদে প্রাপ্ত ইজারা দর অনুমোদন বিষয়ে আলোচনা, ১০টি নতুন স্থাপনা ইজারা প্রদান প্রসঙ্গে আলোচনা, সালভেজ ম্যাটেরিয়াল হতে অর্জিত আয় বিষয়ে আলোচনা, যন্ত্রপাতি ও যানবাহন হতে অর্জিত আয় বিষয়ে আলোচনা, উপ যানবাহন শাখার ২০১৯-২০২২ইং অর্থ বছর হতে ২০২১-২০২২ইং অর্থ বছর পর্যন্ত অটো রিক্সা ও চার্জার রিক্সা নবায়ন না করার কারণে যে কার্ড গুলো বন্ধ করা আছে, বন্ধকৃত কার্ড গুলো চালু করে নবায়নের সুযোগ প্রদান প্রসঙ্গে আলোচনা, হোল্ডিং ট্যাক্স, লাইসেন্স, দোকান ভাড়া, অটো রিক্সা ও চার্জার রিক্সার সারচার্জ মওকুফ করণ প্রসঙ্গে আলোচনা, যোগাযোগ স্থায়ী কমিটির সভায় সুপারিশকৃত দৈনিক হায়ার চার্জ ভ্যাট ও ট্যাক্স সহ দৈনিক ভাড়া পূনঃ নির্ধারণ প্রসঙ্গে আলোচনা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের ব্যয় অনুমোদন প্রদান প্রসঙ্গে আলোচনা, চলতি বছরের রাজস্ব দাবীর বিপরীতে গত তিনটি ত্রৈমাসিক রাজস্ব আদায়ের হার ও রাজস্ব আদায় বৃদ্ধির উদ্যোগ সমূহের আলোচনা, ইঅঈঝ এর আলোকে বাজেট প্রনয়ণে অভিন্ন ফরমেট প্রনয়ন বিষয়ে আলোচনা ও বিবিধ নিয়ে আলোচনা ও প্রস্তাব করা হয়।

আরও পড়ুনঃ   ৩ পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের একাদশ

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে মোঃ নুর-ঈ-সাঈদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান জিআইজেডের সিফোরসি-২ প্রকল্পের প্রধান পরামর্শক নাওকো আনজাই, সিটি গর্ভনেন্স স্পেশালিস্ট মনি মালা রায় সহ সংশ্লিষ্ট শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১০

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১১

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৩

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৪

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৫

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৬

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৭

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৯

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

২০

Design & Developed by: BD IT HOST