২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘দুই বাচ্চার মা’ বলে দেবের মন্তব্য, ধুয়ে দিলেন শুভশ্রী

অনলাইন ডেস্ক : গত ১৪ আগস্ট ওপার বাংলার বড় পর্দায় মুক্তি পেয়েছে টালিউড সিনেমা ‘ধূমকেতু’। এই ছবির হাত ধরেই প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখেছেন দর্শকরা। তারপর বাংলা সিনেমার ইতিহাসে যে এই ছবি নতুন নতুন রেকর্ড গড়েছে তা বলাই বাহুল্য।

কিন্তু ‘ধূমকেতু’ যদি ২০২৫ সালে তৈরি হতো, তাহলে কি শুভশ্রীকে ছবিতে নায়িকা হিসেবে বেছে নিতেন দেব? এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এই প্রশ্নে নায়ক জানিয়েছিলেন, শুভশ্রী ইতোমধ্যেই দুই বাচ্চার মা, ফলে তার মুখের ইনোসেন্স, সারল্য হারিয়ে গেছে; তাই নায়িকাকে নিলেও কোনো পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।

আরও পড়ুনঃ   ‘খারাপ সময়, আবেগ সবটাই অভিজ্ঞতা’

যদিও নায়কের এই মন্তব্য ঘিরে বাঁধে বিতর্ক। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন শুভশ্রী, নায়ককে দিলেন পাল্টা জবাব।

এই সময়ে ধূমকেতু হলে নায়িকা হিসেবে শুভশ্রীকে বেছে নিতেন না দেব- এসব কথা শুনে অবাক হন শুভশ্রী গাঙ্গুলী। খানিকটা ক্ষুব্ধ হয়ে নায়িকা বলেন, ‘কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরনে কথা বলে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এরকম একটা অসম্মান সূচক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছ, সেখানে এটা কীভাবে, আমি জানি না।’

আরও পড়ুনঃ   নতুন সুযোগ আসলে তোমাকেই বেছে নিতাম: মেহজাবীন

তারপরই নায়িকার থেকে জানতে চাওয়া হয় আবার কী ‘দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যাবে? এই প্রশ্নে নায়িকা বেশ কড়া ভাবেই বলেন, ‘বাবা, আমি এইসব জানি না। মা হয়ে গেছি, মুখে সারল্য নেই।’

প্রসঙ্গত, গত ১০ বছর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি, শুধু অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছাড়া। কারণ দেব-শুভশ্রী শুধু পর্দায় জনপ্রিয় জুটিই নয়। একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তারা; আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। পরে মতের অমিল থাকায় দুজনের পথ হয় আলাদা। নেমে আসে বিচ্ছেদ। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST