১৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদ উদ্ধারসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাটাখালী, পবা ও রাজপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৩শ পিস ইয়াবা, ১৪৪ বোতল অ্যালকোহল এবং ৭৬ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী, পবা ও রাজপাড়া থানা পুলিশ।

আরএমপির কাটাখালী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: নাজিম মামুন ওরফে আরহাম (২৮) ও মো: নিশান গাইন (৩১)। নাজিম গাজীপুর জেলার কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকার মো: শাহজাহানের ছেলে এবং নিশান চাঁদপুর জেলার সদর থানার রালদিয়া গ্রামের মিজান গাইনের ছেলে।

অপরদিকে পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি হলো মো: আ: মান্নান (৩৭) রাজশাহী জেলার মোহনপুর থানার খয়রা গ্রামের মৃত মাওলানা আ: গফুরের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী এলাকার বাসিন্দা। অপর আরেকটি ঘটনায় রাজপাড়া থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মোসা: বুলবুলি (৫৪) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকার মৃত আ: মজিদের মেয়ে।

আরও পড়ুনঃ   পাবনায় মা ও শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাতে আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিলো। এসময় কাটাখালী থানার বটতলা মোড়ে সন্দেহভাজন মোটরসাইকেল চালক ও আরহী নাজিম ও নিশানকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

অন্যদিকে পবা থানা পুলিশের এসআই এস এম আসিব নাসিব ও তার টিম সন্ধ্যা সোয়া ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পবা পশ্চিম পুঠিয়াপাড়ার এক হোমিওপ্যাথিক দোকানে অভিযান পরিচালনা করে আসামি আ: মান্নানকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৪৪ বোতল অ্যালকোহল জব্দ করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ গ্রেপ্তার ১৭

রাজপাড়া থানা পুলিশের এসআই মো: আবু শাহাদতের নেতৃত্বে একটি পুলিশি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি বুলবুলিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭৬ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির ৭ লাখ ২৯ হাজার ৯শ বিরানব্বই টাকা জব্দ করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপির কাটাখালী, পবা ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST