১৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনারের আশ্বাসে রাবিতে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তিন দফা দাবিতে চলমান আমরণ গণঅনশন প্রত্যাহার করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে তারা এই সিদ্ধান্ত নেন। আগামী রোববার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন তারা।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন,”বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশন এসে বলছে তারা পুরনো ধারা অনুযায়ী হলে ভোটকেন্দ্র ঘোষণা করেছে। কিন্তু এখন যেহেতু দাবি উঠেছে তারা সে বিষয়ে বসে রোববার সিদ্ধান্ত জানাবে। আমরা তাদের সিদ্ধান্ত আশা আগ পর্যন্ত আজকের কর্মসূচি সাময়িক স্থগিত করেছি। যদি রোববার তারা সিদ্ধান্ত অর্থা ভোটকেন্দ্র যদি একাডেমিক ভবনে ঘোষণা না হয় তাহলে আমরা পুনরায় অনশনে যাব এবং তা হবে চূড়ান্ত ঘোষণা আসার আগ পর্যন্ত।”

আরও পড়ুনঃ   মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দীপিকা, রূপে মুগ্ধ অনুরাগীরা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন,”আমরা অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছিলাম। প্রধান নির্বাচন কমিশনার এবং রাকসু কোষাধ্যক্ষ স্যার তাদের বুঝানোর পর তারা অনশন প্রত্যাহার করেছেন।”

প্রধান নির্বাচন কমিশনার আমজাদ হোসেন বলেন, “আমরা পুরোনো পদ্ধতি অনুসরণ করেছি। সে অনুযায়ী ভোটকেন্দ্র আবাসিক হলে করা হয়েছিল। এখন যেহেতু নতুন একটি প্রস্তাবনা এসেছে আমরা কমিশন রবিবার বসে এই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।”

আরও পড়ুনঃ   ঐশ্বরিয়ার পর এবার আদালতের দ্বারস্থ অভিষেক

এর আগে বিকালে ৩ দাবিতে প্রশাসন ভবনের সামনে গণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতা, সাবেক সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা অনশনে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST