১৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আইহাইরাহি ঝিরকুপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল। মঙ্গলবার রাত পৌনে ১০টায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর বোয়ালমারী আমিনপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান (২৩) এবং একই থানার মোহনপুর এলাকার বাসিন্দা মো. মাহফুজুর রহমান (২৫)।

আরও পড়ুনঃ   নাটোরে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি গ্রফেতার

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঝিরকুপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইন এনে ক্রয়-বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। পরে র‌্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং মঙ্গলবার রাত পৌনে ১০টায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ২১৫ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে তিন বন্ধুর ধর্ষণ, গ্রেপ্তার ১

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদ্বয় দীর্ঘদিন ধরে গোদাগাড়ী উপজেলার চরের সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা আকারে বিক্রি করে আসছিল। তারা স্থানীয় সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST