১২ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। দিবসটি সারাদেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে দুপুর বারোটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে যুব র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটির প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এর উপর এক আলোচনা সভাঅনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় মো. রেজাউল আলম সরকার বলেন, যুব শক্তি আমাদের পথ চলার অন্যতম শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে যুবকদের পড়াশোনা শেষে চাকরির আশায় বসে না থেকে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। উদ্যোক্তা হয়ে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এর মাধ্যমে আমাদের অর্থনীতি এগিয়ে যাবে, দেশএগিয়ে যাবে।সফল উদ্যোক্তাদের পথচলা নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণার জায়গাকে আরও বিস্তৃত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯২৭

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কাজে কোনো লজ্জা নেই বরং কাজ না করাটাই লজ্জার। যুবকরা যেকোনো ধরনের কাজ করে দেশকে এগিয়ে নিতে পারে।

স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান বজায় রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমরা বিদেশি কোম্পানির পরিবর্তে দেশীয় উদ্যোক্তাদের পণ্য কিনতে চাই। এসময় ক্রেতাদের দেশীয় উদ্যোক্তাদের থেকে পণ্য ক্রয় করে তাদের উৎসাহিত করতে আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   ৩২ নম্বর থেকে 'হাড়গোড়' পাওয়া গেছে, জানালো সিআইডি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ১৪ জনের হাতে ১২ লক্ষ ৫০ হাজার টাকার যুবঋণের চেক এবং সফল উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST