৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

যে ব্যক্তির ওপর হামলার ভিডিও করায় খুন হলেন সাংবাদিক তুহিন

অনলাইন ডেস্ক : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার আগে বাদশা মিয়া নামে এক ব্যক্তির ওপর অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে একদল যুবক। পুলিশের ধারণা, ওই ঘটনার ভিডিও ধারণ করায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাংবাদিক তুহিন।

ঘটনাসংশ্লিষ্ট একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক প্রকাশ্যে এক তরুণীকে মারধর করছেন। তখন ৬-৭ জন যুবক চাপাতি, রামদা ও ছুরি নিয়ে ওই যুবকের ওপর হামলার চেষ্টা করেন। তিনি দৌড়ে পালালে তারা ধাওয়া দেয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এ সময় সাংবাদিক তুহিন মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও করছিলেন। সেটি টের পেয়ে অস্ত্রধারীরা তাকেও ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি আশ্রয় নেন চান্দনা চৌরাস্তার ঈদগাঁ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে। দুর্বৃত্তরা সেখানেই ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   ফটোসেশন করে হাতে খিচুড়ি ধরিয়ে দিল এনজিও: ১৫ দিনেও পায়নি বাছুর

চা দোকানের এক কর্মী বলেন, “ভাই (তুহিন) দোকানে এসে ঢোকার পরপরই পাঁচজন রামদা, চাপাতি ও ছুরি নিয়ে এসে তাকে ঘিরে ধরে কুপাতে থাকে। আমি তাদের থামানোর অনুরোধ করি। তারা আমাকে গালাগালি করে বলে, ‘তোর ঘাড় ফেলে দেব’। পরে আমি নিচে গিয়ে লুকিয়ে পড়ি।”

তিনি আরও জানান, “প্রকাশ্যে গলা কেটে হত্যার সেই দৃশ্য অসংখ্য মানুষ দেখছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেনি।”

তুহিনের বন্ধু শামীম হোসেন বলেন, “আমি ও তুহিন একসঙ্গে ছিলাম। হঠাৎ দেখি একজন নারী ও কয়েকজন ছেলে একজনকে ধাওয়া করছে। তখন সে দৌড় দেয়। তুহিন মোবাইল বের করে ভিডিও করতে থাকে। পরে আর ওকে দেখতে পাইনি। পরে জানতে পারি, ওই দোকানে তাকে কুপানো হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে তুহিনের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”

আরও পড়ুনঃ   নিষেধাজ্ঞার মাঝেই ইলিশ শিকার, প্রশাসনের দায়সারা অভিযান

বাসন থানার ওসি শাহীন খান বলেন, “সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। আশা করছি, দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারব। ইতোমধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনিদের ধরতে অভিযান চলছে।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রবিউল ইসলাম বলেন, “তাৎক্ষণিক তদন্তে জানতে পেরেছি, নারীঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে বাদশা মিয়া নামের একজনকে কোপাতে আসে একদল ওতপেতে থাকা সন্ত্রাসী। এ ঘটনার ভিডিও করায় সাংবাদিক তুহিনকে তারা লক্ষ্যবস্তু বানায়। একপর্যায়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। সিসিটিভি ফুটেজেও বিষয়টির প্রমাণ মিলেছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST