৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হিমাগারে ডাকাতি, ১৩ লাখ টাকার সম্পদ লুট

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরেজে (হিমাগার) অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে হিমাগারের বৈদ্যুতিক যন্ত্রাংশসহ নগদ অর্থ লুটপাট করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, বুধবার রাতের এ ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হিমাগার কর্তৃপক্ষ জানায়, ২০-২৫ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল স্টোরেজের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষী ও ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে পাওয়ার হাউজ, বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন জায়গা থেকে নতুন ও পুরাতন ধাতব মালামাল লুট করে নেয়। শ্রমিক সরদারের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকাও ছিনিয়ে নেয় ডাকাতরা।

আরও পড়ুনঃ   পত্নীতলায় গলা কেটে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

দেশ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান বলেন, ‘ডাকাতরা তালা ভেঙে বিভিন্ন যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বিয়ারিংসহ ওয়ার্কশপ হাউজের মালামাল নিয়ে পালিয়ে যায়। ভোরে এক শ্রমিক কৌশলে হাত খুলে মিলের হুইসেল বাজান, তখন অন্যরা মুক্ত হন।’

আরও পড়ুনঃ   বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘বিষয়টি জানার পরই ঘটনাস্থলে যাই। তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে অভ্যন্তরীণ কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১০

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১১

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১২

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৩

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৪

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১৫

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১৬

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৮

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১৯

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST