৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ে করার একদম ইচ্ছে নেই : তানিয়া বৃষ্টি

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি সম্প্রতি বিয়ের পরিকল্পনা এবং অভিনয় জীবনের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার মন্তব্যে উঠে এসেছে ব্যক্তিগত জীবন ও পেশাদারিত্বের মধ্যে ভারসাম্য রক্ষার এক কঠিন সমীকরণ।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তানিয়া বৃষ্টি জানান, তিনি এখনো বিয়ের জন্য প্রস্তুত নন। তার মতে, বিয়ে করতে আরও অন্তত চার-পাঁচ বছর দেরি আছে। তানিয়া বলেন, ‘যদি আমি কখনো বিয়ে করি, আমার মনে হয় না যে আমি অভিনয় আর সংসার একসঙ্গে পরিচালনা করতে পারব। আমার ধারণা, দুটো একসঙ্গে চালানো সম্ভব নয়।’

‘আমি হয়তো অভিনয় ছেড়ে দেবো। তবে আমি জানি না ভাগ্যে কী আছে। এখনকার মতো আমার মনে হয় যে, দুটো একসঙ্গে পরিচালনা করতে পারব না।’

আরও পড়ুনঃ   সিনেমার জন্য বড় ঝুঁকি নিয়েছিলেন মাধুরী

সাম্প্রতিক সময়ে তার মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হয়। এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘বিয়ের পর অভিনয় ছেড়ে দিচ্ছি, দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করছি কি কি যেন আসলো সে জিনিসগুলো আসলে আমি এভাবে বলিনি এটা অপ্রত্যাশিত ছিল।’

তানিয়া বৃষ্টির কাছে বিয়ে কোনো আবশ্যিক বিষয় নয়। তিনি বলেন, ‘বিয়ে করার একদম ইচ্ছে নেই, সত্যি কথা। বিয়ে করতেই হবে ব্যাপারটা তা না।’

তিনি অভিনেত্রী জয়া আহসানের উদাহরণ টেনে বলেন, ‘আমি যার খুব বড় ফ্যান জয়া আহসান আপু, তিনি কিন্তু মাশাআল্লাহ এই দিকটা (বিয়ে) ছাড়াই এখন এত সুন্দর ক্যারিয়ার করেছেন। আমার মনে হয়, তার জীবনে আর কিছু দরকার নেই।’

আরও পড়ুনঃ   মেয়ে প্রিয়মকে পেলেন কীভাবে, জানালেন পরীমণি

তার কথায়, ‘বিয়েটা মেয়েদের ক্ষেত্রে দরকার হয় তা নয়। আমার অনেক দায়-দায়িত্ব আছে, পরিবার আছে, মা আছে, বোন আছে। আমি তাদের নিয়েই সুখী। সামনেও সুখী থাকব। তবে আমি এটাও বলতে পারছি না যে আমি কখনো বিয়ে করব না। যখন যেটা ভাগ্যে থাকবে, তখন সেটাই হবে। কিন্তু বিয়ে করতেই হবে, এমন ইচ্ছে আমার নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১১

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৫

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৭

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৯

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

২০

Design & Developed by: BD IT HOST