৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

আমার স্ত্রীকে অন্ধের মতো সাপোর্ট করি, তাকে এগিয়ে দিই : রাজ

অনলাইন ডেস্ক : দীর্ঘ দশ বছর পর একসঙ্গে পর্দায় ফিরছেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘ধুমকেতু’ ঘিরে ইতোমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে টলিপাড়ায়।

গত সোমবার (৪ আগস্ট) নজরুল মঞ্চে ছিল সিনেমার ট্রেলার লঞ্চ। ভক্তদের উন্মাদনায় দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউ পরিণত হয় জনসমুদ্রে। মঞ্চে দেব-শুভশ্রীর খুনসুটি, একসঙ্গে তাদের নাচ সবই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় চলছে ‘দেশু’ ঝড় (দেব ও শুভশ্রীর নামের সংক্ষিপ্ত রূপ)। তাদের ফের একসঙ্গে পর্দায় ফেরা যেমন চর্চায় এসেছে, তেমনই ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে ঘিরে মিমও।

তবে দেব-শুভশ্রীর সাবেক সম্পর্ক নিয়ে বর্তমান সঙ্গীরা যে যথেষ্ট পেশাদার এবং উদার মনোভাবাপন্ন, তা ফুটে উঠছে নিজেদের বক্তব্যে।

আরও পড়ুনঃ   মিষ্টি খেতে পছন্দ করেন জয়া, তবুও থাকেন ফিট

সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও দেব-জুটিকে নিয়ে সম্প্রতি রাজ সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমি সাপোর্ট করব না তো কে করবে? আমি সাপোর্ট না করার কে? সাপোর্ট আমাকে করতেই হবে। বাংলা যে কোনও ছবিকেই আমি সাপোর্ট করি। কারণ একটা সিনেমা বানাতে যে স্বপ্ন দেখতে হয়, এতটা পরিশ্রম করতে হয়, তার সঙ্গে অনেক স্টেক জড়িত থাকে।’

ধুমকেতু নিয়ে তিনি আরও বলেন, ‘এই ছবিটা কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রোজেক্ট। উনি বারবার বলতেন—এই ছবিটা মুক্তি পাওয়া দরকার। আমি ছবিটা একটু অন্যভাবে বানিয়েছি। সঙ্গে রয়েছে দেব-শুভশ্রীর জুটি। এখন যেহেতু মানুষ আবার হলে গিয়ে সিনেমা দেখতে উৎসাহী হচ্ছেন, হতে পারে এই ছবিটাই আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করবে।’

আরও পড়ুনঃ   টাইমস স্কয়ারের ডিজিটাল বোর্ডে মমতাজ ও জায়েদ খান

শুভশ্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে রাজ বলেন, ‘আমি আমার বউকে চোখ বন্ধ করে সাপোর্ট করি। অন্ধের মতো সাপোর্ট করি। ওকে এগিয়ে দিই। ভালোবাসি, এটা তো করতেই হবে। তাই এই ছবিটাকেও বেশি করে সাপোর্ট করব।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ মে রাজ-শুভশ্রীর বিয়ে হয়। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘরে আসে প্রথম সন্তান ইউভান। ২০২৩ সালের ৩০ নভেম্বর জন্ম নেয় তাদের কন্যা ইয়ালিনি।

পরিবারে এই ভালোবাসার পরিপূর্ণতা মাঝেমধ্যেই চোখে পড়ে সোশ্যাল মিডিয়ায়ও। রাজ-শুভশ্রীর একে-অপরকে ‘মাম্মা’ বলে ডাকার অভ্যেসও রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে অনুরাগীদের মধ্যে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

সোমবার বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব শিশুসহ আহত ৫: পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

‘নিজেদের হাতেই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

১০

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

১১

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

১২

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

১৪

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

১৫

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

১৬

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১৭

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১৮

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

১৯

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST