৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত, বাদ গেল না অরুন্ধতী রায়ের বইও

অনলাইন ডেস্ক : কাশ্মির ইস্যুতে লেখালেখির ওপর আরও কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। কাশ্মির নিয়ে লেখা ২৫টি বই নিষিদ্ধ করেছে নয়াদিল্লি। নিষিদ্ধঘোষিত বইগুলোর মধ্যে বুকার পুরস্কারজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়ের বইও রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, বুধবার জম্মু ও কাশ্মিরের দিল্লি-শাসিত স্বরাষ্ট্র দপ্তর ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করেছে। এসব বইকে ‘সন্ত্রাসবাদকে গৌরবান্বিত’ ও ‘ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদে উসকানিমূলক’ বলে অভিযোগ তোলা হয়েছে। এসব বইয়ের লেখকরা ভারতের, কাশ্মিরের ও আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব।

নিষিদ্ধ বইগুলোর তালিকায় রয়েছে— অরুন্ধতী রায়ের ‘আজাদি’, এজি নূরানির ‘দ্য কাশ্মির ডিসপিউট ১৯৪৭-২০১২’, ভিক্টোরিয়া স্কোফিল্ডের ‘কাশ্মির ইন কনফ্লিক্ট’ এবং ক্রিস্টোফার স্নেডেনের ‘ইন্ডিপেডেন্ট কাশ্মির’।

এছাড়া সুমন্ত্র বোস, হাফসা কানজোয়াল, অনুরাধা ভাসিন, রাধিকা গুপ্তা, এসার বতুল, আথার জিয়া, পঙ্কজ মিশ্র, হ্যালি ডুশিনস্কি, মোনা ভান, পিয়ত্র বালসেরোভিচ এবং আগনিস্জকা কুশেভস্কার বইও নিষিদ্ধের আওতায় পড়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই বইগুলো ‘অভিযোগ, ভুক্তভোগী ব্যক্তির সংস্কৃতি এবং সন্ত্রাসবাদীদের বীর বানানোর ধারা’ তৈরি করে, যা ইতিহাসকে বিকৃত করে এবং সেনাবাহিনীকে অপমান করে উগ্রপন্থা বাড়ায়। এসব বইকে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য হুমকি বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ   ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

২০২৩ সালের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের ৯৮ নম্বর ধারা অনুযায়ী এই বইগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাফসা কানজোয়াল বলেন, “কাশ্মির নিয়ে যারা গবেষণা করেছেন, তাদের কাছে এটা অবাক হওয়ার কিছু নয়”। তিনি বলেন, ভারতের দীর্ঘ দখলদারি শুরু থেকেই তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আসছে, আন্তর্জাতিক সম্প্রদায় এবং কাশ্মিরবাসী— দু’পক্ষের কাছেই। তার নিজের বই ‘কলোনাইজিং কাশ্মির: স্টেট-বিল্ডিং আন্ডার ইন্ডিয়ান অকুপেশন’-ও নিষিদ্ধ হয়েছে।

‘দ্য আনটোল্ড স্টোরি অব কাশ্মির আফটার আর্টিকেল ৩৭০’ বইয়ের লেখক অনুরাধা ভাসিনও সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “সব বই-ই গবেষণালব্ধ। একটিও সন্ত্রাসবাদকে গৌরবান্বিত করে না। সরকারের মিথ্যা আখ্যানকে চ্যালেঞ্জ করলেই যদি ভয় হয়, তাহলে সেই ভয়ই অনেক কিছু বলে দেয়।”

গত কয়েক মাস ধরেই জম্মু ও কাশ্মিরে বইয়ের দোকানে হানা, বই বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপ নিচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীনগরের দোকানগুলো থেকে অন্তত ৬৬৮টি বই জব্দ করা হয়, যার বেশিরভাগই ছিল আবুল আ’লা মওদুদীর লেখা বই।

আরও পড়ুনঃ   বিক্ষুব্ধ ইরানে নিহত বেড়ে ৪৫

বিশ্লেষকদের মতে, এই ধরনের পদক্ষেপ কাশ্মিরের বিতর্কিত ইতিহাস ও মানবাধিকার লঙ্ঘনের বিকল্প বয়ানগুলো দমন করারই অংশ।

উল্লেখ্য, কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের বিরোধ চলছে। দুই পক্ষই পুরো কাশ্মির নিজেদের দাবি করলেও আলাদা অংশ নিয়ন্ত্রণ করে আসছে। ১৯৮৯ সাল থেকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে শুরু হয় সশস্ত্র প্রতিরোধ, যেখানে অনেক মুসলিম স্বাধীনতা কিংবা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে। ভারত পাকিস্তানের ওপর এই বিদ্রোহে মদদের অভিযোগ করলেও ইসলামাবাদ বরাবরই তা অস্বীকার করে আসছে। অন্যদিকে কাশ্মিরিরা এই আন্দোলনকে বৈধ স্বাধীনতা আন্দোলন হিসেবেই দেখে।

এই দীর্ঘ সংঘাতে এখন পর্যন্ত লাখো মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক, যোদ্ধা ও সেনাসদস্যও রয়েছেন। জাতিসংঘ একাধিকবার এই অঞ্চলে গণভোটের আহ্বান জানালেও তা এখনও বাস্তবায়ন হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে চরম দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

১১

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

১৩

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৫

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

১৬

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৭

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৮

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

১৯

নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST