৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পাবনায় দিনেদুপুরে যুবককে অপহরণ, ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায়

পাবনা প্রতিনিধি : পাবনার মধ্য শহরে দিনদুপুরে এক যুবককে অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে শহরের চারতলা মোড়ে এ ঘটনা ঘটে। অপহরণ করে প্রথমে ওই যুবকের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে বিকাশ ও ব্যাংকের এটিএম কার্ডসহ মোট ৭০ হাজার টাকা মুক্তিপণ হিসেবে আদায় করে তারা। এ ঘটনার পরই পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই যুবক।

ভুক্তভোগী যুবক পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের সালাম মোল্লার ছেলে সোলায়মান হোসেন শুভ। তিনি পেশায় ওয়ার্কশপ ব্যবসায়ী।

এজাহার সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কেনাকাটা সংক্রান্ত কাজে শহরের টাউন হল থেকে পাবনা সেবা হাসপাতাল হয়ে চারতলা মোড়ের হার্ডওয়্যারের দোকানের উদ্দেশে রওনা হন সোলায়মান। পথে চারতলা মোড়ে পৌঁছালে ৩-৪ যুবক তার দৃষ্টি আকর্ষণ করে। এরপর ফিরে তাকাতেই রাস্তার পাশ থেকে চাকু ঠেকিয়ে তাকে অপহরণ করে পরিত্যক্ত চারতলা ভবনের একটি কক্ষে নিয়ে যায়। এরপর মারধর করে তার কাছে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেয়।

মানিব্যাগে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও তার বিকাশে থাকা ২১৫ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে হাতুড়ি, জিআই পাইপ ও বাঁশের লাঠিসোঁটা দিয়ে মারধর করে বন্ধুর থেকে বিকাশে ৫ হাজার টাকা নিতে বাধ্য করে। এর কিছুক্ষণ পর তাকে আবারও ১০ হাজার টাকা বিকাশে আনতে বললে তা পাঠাতে বিলম্ব হওয়ায় আবারও তাকে ব্যাপক মারধর করে। এসময় এ দলে আরও কয়েকজন যোগ দিয়ে ৫-৭ জন মারধরে যোগ দেয়। পরে মানিব্যাগে থাকা ব্যাংকের এটিএম কার্ডের পিনকোড বলতে রাজি না হলে সোলায়মানের গলায় চাকু ও মাথায় পিস্তল ঠেকিয়ে পিনকোড বলে বাধ্য করে। এরপর কার্ড থেকে চার দফায় দুর্বৃত্তরা ৬০ হাজার টাকা তুলে নেয়। পরে তাকে উলঙ্গ করে ওই এলাকায় অশ্লীল কাজে এসেছিলেন মর্মে একটি স্বীকারোক্তি দিতে বাধ্য করে এবং সেটি ভিডিও করে দুর্বৃত্তরা। পরে কোথাও অভিযোগ দিলে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে বিকেল পৌনে ৪ টার দিকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে চারঘাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

এ ব্যাপারে ভুক্তভোগীর বন্ধু রেজা বলেন, দুপুরে হঠাৎ ফোন দিয়ে টাকা চায় সোলায়মান। দ্রুত টাকা পাঠাতে বাধ্য করতে তাকে মারধর ও গালিগালাজ করতে শোনা যায় ফোনে। এসময় দ্রুত ৫ হাজার টাকা পাঠালে আবার আমার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়। এ টাকা দিতে দেরি হওয়ায় তার সাথে বাকি ঘটনা ঘটে। এর মাঝে থানা পুলিশকে জানালে তারা লোকেশন ট্র্যাক করে সোলায়মানকে উদ্ধার চেষ্টা করে। তবে উদ্ধারের আগেই তার থেকে সব নিয়ে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। দিনদুপুরে যে ধরনের ঘটনার সাক্ষি হলাম আমরা সেটি বর্ণনা করার মতো নয়। এ রকম পরিস্থিতি হলে আমরা রাস্তাঘাটে চলাচল করব কীভাবে?

আরও পড়ুনঃ   সাপাহার উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ভুক্তভোগী সোলায়মান বলেন, দফায় দফায় মারধর ও টাকা নেবার পর আমাকে বিবস্ত্র করে ভিডিও করে মিথ্যা স্বীকারোক্তি দেওয়ানো হয়েছে। এটি নিয়ে আমি আরও আতঙ্কে আছি। পরে এই ভিডিও-কে ব্যবহার করে তারা আবার আমাকে হয়রানি করতে পারে। তিনি বলেন, রক্ত পানি করে আয় করা টাকা। এই টাকাগুলো ছাড়া আমার তেমন সম্বল নেই। এখন আমি কিভাবে লেবারদের বিল দেব, কিভাবে আমিই চলবো। আমি এর বিচার চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক চারতলা মোড়ের এক বাসিন্দা জানান, এই এলাকায় এ ধরনের ঘটনা ইদানিং বেড়েছে। কয়েকদিন আগেও আরেকটি ছেলেকে ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে তুলে নিয়ে গিয়ে তার থেকে মুক্তিপণ আদায় করা হয়েছে। দিনদুপুরে এসব কি হচ্ছে মধ্য শহরে? ঘর থেকে বের হতে গেলে আতঙ্ক কাজ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্যই এসব ঘটনা বাড়ছে। প্রশাসনের কঠোর হস্তে এগুলো দমন করা উচিত।

এ ব্যাপারে পাবনা সদর থানা পুলিশের ওসি আব্দুস সালাম বলেন, ঘটনাটি জেনেছি। ইতোমধ্যে পুলিশ এটি নিয়ে কাজ করছে। দ্রুতই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১১

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১২

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

১৪

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

১৫

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১৭

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১৮

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৯

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST