৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

উত্তরাখণ্ডে হড়কা বান-ভূমিধসে নিখোঁজ অন্তত অর্ধশত

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে ভয়াবহ ক্লাউডবার্স্টের কারণে সৃষ্ট হড়কা বান ও ভূমিধসে অন্তত ৫০ জন নিখোঁজ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাজ্যের খীর গঙ্গা নদীর জলাধার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে পানির প্রবল স্রোত বয়ে এসে উত্তরকাশীর থারালি গ্রামে প্রবেশ করছে এবং বহু বাড়িঘর ভেসে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার ভিডিও ধারণ করেছেন। তাদের পোস্ট করা ভিডিওতে আতঙ্কিত লোকজনের চিৎকার শোনা যায়।

উত্তরকাশী পুলিশ পানির প্রবল স্রোতে আশপাশের এলাকার ধ্বংসযজ্ঞের কিছু ছবি পোস্ট করে স্থানীয় বাসিন্দাদের নদী থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে। পুলিশ বলেছে, এই ঘটনার পর সবার নদী থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা উচিত।

আরও পড়ুনঃ   গাজা অভিযানে ইসরাইলের লক্ষাধিক রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেছেন, উদ্ধারকারী বিভিন্ন দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘‘উত্তরকাশীর ধারালি এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি এই খবর অত্যন্ত বেদনার এবং উদ্বেগজনক। এসডিআরএফ, এনডিআরএফ, জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ   মোদির সংসারে নতুন অতিথি

তিনি বলেন, এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।

চলতি মৌসুমে ভারতের উত্তরাঞ্চলীয় এই রাজ্যে ভারী বৃষ্টিপাত চলছে। হরিদ্বারে গঙ্গাসহ প্রধান প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার বৃষ্টি সংশ্লিষ্ট দুর্ঘটনায় রাজ্যে অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা হিসেবে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। পুরো সপ্তাহের জন্য রাজ্যে ‘ইয়েলো অ্যালার্টও’ জারি রেখেছে আইএমডি।

সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST