৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

অনলাইনে কাজের কথা বলে নারীকে ডেকে এনে গণধর্ষণ

অনলাইন ডেস্ক : ঢাকার ডেমরায় কোনাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্নে ৩২ বছর বয়সি এক নারীকে পালাক্রমে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে ধর্ষণের পর নারীকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা আদায়সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয় ধর্ষকরা।

এ ঘটনায় শনিবার (২ আগস্ট) ভূক্তভোগী ওই নারী অজ্ঞাতনামা ৪ পুরুষসহ সুমি ওরফে সিমা (২২) নামে প্রতারক এক যুবতির বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।

গত ১ আগস্ট (বৃহস্পতিবার) মিরপুর থেকে অনলাইনে কাজের কথা বলে ডেকে এনে ওই নারীকে গণধর্ষণ করে ধর্ষকরা। বর্তমানে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

এদিকে শনিবার রাতেই ওই নারীকে ঢামেকের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।

আরও পড়ুনঃ   মানব পাচার রোধে পবায় বৈধ অভিবাসন নিশ্চিতকরণের আহ্বান

ভুক্তভোগীর বরাতে এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, পূর্ব পরিচিত সিমা ধর্ষিত ওই নারীকে ফোন করে অনলাইনে একটি কাজের প্রস্তাব দেন। পরবর্তীতে গত ১ আগস্ট দুপুরে অজ্ঞাত একজন মোবাইলে কল করে ভুক্তভোগীকে অনলাইনে কাজের জন্য স্টাফ কোয়ার্টার ডেকে আনেন। বিকালেই স্টাফ কোয়ার্টার পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি হোটেলে খাবার খাওয়ায় ধর্ষিতাকে। পরে কোনাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি ভবনের দ্বোতলায় নিয়ে যাওয়া হয় নারীকে যেখানে আরও তিনজন অপেক্ষামান ছিলেন যাদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে।

ওসি আরও জানায়, দ্বোতলায় নেওয়ার পর কাজের ধরন হিসেবে নারীকে বলা হয় সর্ট ভিডিওতে ধর্ষণের অভিনয় করতে। এক্ষেত্রে সরল বিশ্বাসে নির্দেশনা অনুযায়ী ওই নারী মাথার চুল এলোমেলো করতেই তার হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে চারজন। ওই দিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ধর্ষণ করা হয় ওই নারীকে।

আরও পড়ুনঃ   তানোরে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার দুই

পরে মুক্তিপণ হিসেবে নারী ও তার মায়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায়সহ ৩০ হাজার টাকা মূল্যের এন্ড্রয়েট ফোন ছিনিয়ে নেয় ধর্ষকরা। ওই রাতেই ভুক্তভোগীকে বাসা থেকে বের করে দেওয়া হয়। আর এ বিষয়ে কাউকে না জানানোর জন্য হত্যার হুমকিও দেয় অভিযুক্তরা। বিষয়টি তদন্তাধীন এবং অভিযুক্তদের সনাক্তসহ গ্রেফতারের অভিযান চলমান আছে বলেও জানান ওসি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST