৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

৬ আগস্ট শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প, কোচরা আসবেন কবে?

অনলাইন ডেস্ক : টানা দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর বর্তমানে বিশ্রামে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই সময়টা নিজেদের মতো করে উপভোগ করছেন তারা। তবে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ চূড়ান্ত হওয়ায় আবারো ক্রিকেটে ফিরতে হচ্ছে তাদের।

আগস্টে ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে এক বছরের জন্য। ফলে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে পূর্ব নির্ধারিত কোনো সিরিজ ছিল না। তবে এই ফাঁকা সময়কে কাজে লাগাতে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করছে বিসিবি।

আরও পড়ুনঃ   অপরাধ দমন ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে র‍্যাব : অধিনায়ক পারভেজ

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে এই সিরিজটি। সিরিজ শুরুর আগে অবশ্য স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন ক্রিকেটাররা। তাসকিন আহমেদ এবং লিটন দাসরাও অবশ্য সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন আগেই। বিসিবি তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন।

আজ রোববার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন ক্যাম্প শুরুর কথা। তিনি বলছিলেন, ‘৬ তারিখে ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে ১১, ১২, ১৩ তারিখ…এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে।’

আরও পড়ুনঃ   এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, জায়গা পেলেন সৌম্য-শান্ত

‘কোচরা আসার পর এখানে স্কিলের কাজ শুরু হবে। তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে। আমরা আশা করছি ক্যাম্পটা চলে যাবে সিলেটে। সিলেটে কিছুদিন অনুশীলন করবে। তারপর ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডসের সাথে সেখানে সিরিজটা খেলবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST