১৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দামকুড়া মুরালিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- দামকুড়ার নতুন কসবা এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯),
সুত্রাবন এালাকার আলমগীরের ছেলে সুইট (৩১) ও লালমনিরহাট সদরের জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)।

আরও পড়ুনঃ   বল পার্টনারে বাফুফের সাশ্রয় দেড় কোটি

আহতরা হলেন- দামকুড়া থানার আলীগঞ্জ এলাকার রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) ও একই থানার নতুন কসবা এলাকার মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিলেন। তারা বিকেল ৪টার দিকে শহরের দিকে বেড়াতে যাচ্ছিলেন। তারা মুরালিপুর এলাকায় যাওয়ার পর নগরী থেকে ছেড়ে যাওয়া একটি ড্রাম ট্রাক মোড়ে বাঁক নিতে যায়। এ সময় সামনে একটি অটোরিকশা পড়ে গেলে ড্রাম ট্রাকের চালক অটোরিকশাকে সাইড দিতে গিয়ে দুই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহন হন।

আরও পড়ুনঃ   চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা

দামকুড়া থানা পুলিশের সেকেন্ড অফিসার আলী আকবার জানান, খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠায়। আপাতত মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ হস্তান্তর করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১০

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১১

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৩

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৫

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

১৬

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

১৮

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

১৯

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

২০

Design & Developed by: BD IT HOST