৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাকাব রাজশাহী বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ৩০ জুলাই বুধবার ব্র্যাক লার্নিং সেন্টার, রাজশাহীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম; উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ; প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ; এসইসিপি-এর প্রকল্প পরিচালক; রাজশাহী বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; রাজশাহী বিভাগের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা; ঢাকা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক এবং রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাকাব, রাজশাহী শাখার ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) মোহাম্মদ ইকবাল হোসেন ও বিভাগীয় কার্যালয়ের মুখ্য কর্মকর্তা ইফফাত জাহান ইভা।

আরও পড়ুনঃ   বঙ্গভবন মোড়ে জনতা, পুলিশ-সেনাবাহিনীর এপিসি-জলকামান মোতায়েন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী বিভিন্ন ইন্ডিকেটরে সফলতা অর্জন করায় সকলের প্রসংসা করেন। ব্যাংকের মধ্যে সকল বিভেদ ভুলে সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জাবাবদিহীতা নিশ্চিতকরণের মাধ্যমে রাকাবকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেয়ার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ   সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে - সমাজকল্যাণ মন্ত্রী

বিশেষ অতিথি ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম আমানত বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। সর্বোচ্চ সংখ্যক আমানত হিসাব খোলার মাধ্যমে আমানতের প্রবৃদ্ধি অর্জনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও শ্রেণীকৃত ও অবলোপন ঋণ আদায়ের মাধ্যমে রাকাব-এর পারফরমেন্স এ্যাসেট বৃদ্ধির তাগিদ দেন।

আলোচনা শেষে, সেরা জোনাল ব্যবস্থাপক, ৩ জন শাখা ব্যবস্থাপক, ৯ জন মাঠ কর্মকর্তা ও শ্রেণীকৃত ঋণমুক্ত ৫টি শাখাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST