১৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় সার্কাসের মঞ্চ মাতালেন হিরো আলম-রিয়া মনি

সার্কাসের মঞ্চ মাতালেন হিরো আলম-রিয়া মনি

স্টাফ রিপোর্টার,বাঘা : মিলন মন্ডল নামের এক ব্যক্তি বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে দি নিউ গোল্ড সার্কাস নামে একটি প্যান্ডেল তৈরি করেছেন। এই প্যান্ডেল আজ রাত ৯টায় আলোচিত হিরো আলম-রিয়া মনি যৌথভাবে একটি হিন্দি গানের সাথে ঠোট মিলিয়ে নাচ পরিবেশন করেন।

৫০০ বছরের ঐতিহাসিক ঈদ মেলার অষ্টম দিনে এ সার্কাস প্যান্ডেলে হিরো আলম ও রিয়া মনির গান ও নাচ দেখতে শত শত মানুষের ঢল নামে। মেলাকে ঘিরে আয়োজন করা হয়েছে সার্কাসের পাশাপাশি, নাগর দোলা, রাডার, মৃত্যু কূপ মোটর সাইকেল ও প্রাইভেটকার খেলা।

নাচ ও গান শুরু করার আগে দর্শকদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, আমি গরিবের বন্ধু হিরো আলম। আমি আলম থেকে হিরো আলম হয়েছি। এ জন্য আমাকে লড়াই সংগ্রাম করতে হয়েছে। আমি আপনাদের রাজশাহী বিভাগের বগুড়ার সন্তান।

আরও পড়ুনঃ   ছেলেরা আমাকে খেলতে নিত না : তাসনুভা তিশা
বাঘায় সার্কাসের মঞ্চ মাতালেন হিরো আলম-রিয়া মনি

জানা যায়, আবদুল আব্বাসী (রঃ) বংশের হযরত শাহ্ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রহঃ) ও তার ছেলে হযরত আব্দুল হামিদ দানিশমন্দ (রহঃ) ওফাৎ দিবসে ধর্মীয় ওরস মোবারক উৎসবকে কেন্দ্র করে সাধকদের সাধনার পীঠস্থান হিসেবে ওয়াকফ এষ্টেটের এলাকা জুড়ে ঈদুল ফিতরের দিন থেকে ঈদ মেলা শুরু হয়েছে।

রাজশাহী শহর থেকে ৪৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ কোনে বাঘায় হযরত শাহদৌলা (রঃ) ও ছেলে হযরত আঃ হামিদ দানিশ মন্দ (রঃ) সাধনার পীঠস্থান। বাঘা শাহী মসজিদের ভিতরে প্রবেশ পথের উত্তর গেটের বামদিকে হযরত শাহদৌলা (রঃ) রওজা শরীফ অবস্থিত।

মেলার ইজারাদার মামুন হোসেন বলেন, দীর্ঘ ৫ বছর মেলা বন্ধ ছিল। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় এ বছর মেলা হচ্ছে। তিনি যে শর্ত দিয়েছেন, সেই শর্তে মেলা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুনঃ   অবকাশ যাপনে কানাডায় হিমি

এ বিষয়ে বাঘা ওয়াকফ এষ্টেটের মোতোয়াল্লি ও মাজারের সদস্য সচিব খন্দকার মনছুরুল ইসলাম রইশ বলেন, ৫০০ বছর আগে বাগদাদ থেকে ৫ জন সঙ্গিসহ ইসলাম প্রচারের জন্য পূর্ব-দক্ষিণ কোনে পদ্মা নদীর কাছে বাঘা নামক স্থানে বসবাস শুরু করেন। তারপর নিজের চরিত্র, মাধুর্য্য, ব্যবহার ও আত্মিক শক্তির বলে এই এলাকার জনগণের মধ্যে ইসলাম প্রচারে আকৃষ্ঠ করেন। এই এলাকার মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে তার আত্মিক ক্ষমতার প্রভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার স্বরণে প্রায় ৫০০ বছর যাবত চলছে ঈদ মেলা।

এ বিষয়ে মেলা কমিটির সহ-সভাপতি ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সুষ্ট সুন্দর পরিবেশে মেলার আয়োজন করা হয়েছে। সার্বক্ষনিক পুলিশ বাহিনী সতর্ক রয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ও অনৈতিক কোন ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১০

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১১

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৩

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৪

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৫

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৬

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৮

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৯

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

২০

Design & Developed by: BD IT HOST