২৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

কত দিনের জন্য পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিচ্ছে বিসিবি?

অনলাইন ডেস্ক : আধুনিক টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিং বেশ গুরুত্বপূর্ণ। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ধারবাহিক হতে হলে যেকোনো ব্যাটারের জন্যই পাওয়ার হিটিং দক্ষতা অপরিহার্য। আর এই জায়গায়ই বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার চিত্র স্পষ্ট। সম্প্রতি বেশ কয়েকজন তরুণ ব্যাটার পাওয়া হিটিংয়ে উন্নতি করলেও দল হিসেবে এখনো বেশ পিছিয়ে টাইগাররা। তাই পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে এবার বিশেষ কোচ নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাওয়ার হিটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে সময়ে সেরা কোচদের একজন জুলিয়ান উড। তাকেই এবার টিম ম্যানেজমেন্টে যোগ করতে যাচ্ছে বিসিবি।

আরও পড়ুনঃ   জনগণকে দেওয়া অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

আগামী আগস্টে পূর্ব নির্ধারিত কোনো ম্যাচ না থাকায় এই সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প করার ভাবনা আছে বিসিবির। কারণ, সেপ্টেম্বরেই আবার টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এই ফরম্যাটটিতে ক্রিকেটারদের পাওয়ার হিটিং সামর্থ্য বাড়াতে নতুন কোচ নিয়োগের এই পরিকল্পনা বিসিবির।

সম্প্রতি ক্রিকবাজকে জুলিয়ান উড বলেন, ‘হ্যাঁ, সিমোর (ফিল সিমন্স) সঙ্গে আমি কথা বলেছি। আগষ্টে আমি মূলত তিন সপ্তাহের জন্য আসছি। আমি এমনটাই শুনেছি। কিন্তু এটা এখনো নিশ্চিত নয়। বেশিদিনের জন্যও হতে পারে। আপনি বিসিবির সঙ্গে কথা বলতে পারেন। এশিয়া কাপকে সামনে রেখে আগষ্টে ঢাকায় আসব। আমি জানি না, এটা (চুক্তি বাড়বে কি না) বিসিবির উপর নির্ভর করছে।’

আরও পড়ুনঃ   পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্স অ্যাসোসিয়েশন অব রাজশাহীর উদ্যোগে পাবলিকিয়ান মিলনমেলা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সঙ্গে পাওয়ার হিটিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে জুলিয়ান উডের। আইপিএল ছাড়াও আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের।

টি-টোয়েন্টিতে ‘পাওয়ার হিটিং’ কথাটা মূলত উডেরই মস্তিষ্কপ্রসূত। বিগ ব্যাশ, পিএসএল ও আইপিএলে কাজ করা জুলিয়ান উড বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশেও এসেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST