২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক : ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একশ রান করার আগেই ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায়ও পড়েছিল বাংলাদেশের যুবারা। তবে দলের বিপদে হাল ধরেন সামিউন বশির রাতুল। তার অপরাজিত ৪৫ রানের সুবাদে এক উইকেটের জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করল বাংলাদেশ।

হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন আরমান মানাক। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৪ উইকেট শিকার করেছেন আল ফাহাদ। জবাবে খেলতে নেমে ২৮ ওভার ৪ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

১২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক শুরুর আভাস দেন জাওয়াদ আহমেদ। তবে ইনফর্ম এই ওপেনার পরের ওভারেই সাজঘরে ফেরেন। ৯ বলে ২০ রান করেছেন তিনি।

আরও পড়ুনঃ   ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’ – স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ

এরপর রিফাত বেগ, রিজান হোসেন ও আজিজুল তামিম দ্রুত ফেরায় বিপাকে পড়ে দল। মিডল অর্ডারে মোহাম্মদ আবদুল্লাহ-ফরিদ হাসানরা চেষ্টা করেছেন দলকে টেনে তোলার। তবে বড় ইনিংস খেলতে পারেননি। তাতে ৫৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।।

সপ্তম উইকেট জুটিতে আল ফাহাদকে সঙ্গে নিয়ে ৩১ রানের জুটি গড়েন রাতুল। তাতে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে এরপর দেবাশীষ দেবা ও ইকবাল ইমন দ্রুত ফেরায় আবারো হারের শঙ্কায় পড়ে দল। তবে শেষ পর্যন্ত উইকেটে থেকে ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রাতুল। দায়িত্ব নিয়ে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

এর আগে নতুন বলে রীতিমতো আগুন ঝরিয়েছেন আল ফাহাদ। ডানহাতি এই পেসারকে সামলাতে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন প্রোটিয়া ব্যাটাররা। ইনিংসের পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন ফাহাদ। আদনান ল্যাঙ্গদিনকে ৭ রানে ফিরিয়ে ১৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এই পেসার। একই ওভারে আরেক ওপেনার জুরিখ ফন স্কালভিককেও ফিরিয়েছেন ফাহাদ। ইনফর্ম এই ওপেনার ১৫ বলে করেছেন ১০ রান।

আরও পড়ুনঃ   বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী

পরের ওভারে উইকেট পার্টিতে যোগ দেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। চারে নামা জেসন রোলসকে বোল্ড করেছেন তিনি। ৪ রান করে রোলস ফেরায় ২৫ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় প্রোটিয়ারা।

এই ধ্বংসস্তুপ থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দ্রুতই অলআউট হয় প্রোটিয়ারা। মাঝে পল জেমস-আমান মানাকরা চেষ্টা করেছেন ইনিংস লম্বা করার। তবে দুজনই থেমেছেন বিশের ঘরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST