১৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

মোহাঃ আসলাম আলী, স্টাফ রিপোর্টার : “প্রাণিসম্পদে ভরবো দেশ ,গড়বো স্মাট বাংলাদেশ’’প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় প্রতিবারের ন্যায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের ব্যাবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮-এপ্রিল) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় ফিতা কেটে ও রঙ্গিন বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল।

সভায় সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, নতুন-নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণি সম্পদের গুরুত্ব আরোপ করে বলেন,আজ দেশেব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন খাদ্যে শয়ং সম্পন্য। প্রটিনের চাহিদা পুরণ করতে পারলে জাতি আরো উন্নতির শিখরে পৌছাতে পারবে। তিনি বলেন,জাতির পিতা শেখ মুজিবুর রহমান একটি কথা বলে ছিলেন,খাদ্য শুধু চাউল-আটা নয়। মাছ,মাংস, দুধ,ডিম,তরিতরকারি ও আছে। তিনি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চেয়ে ছিলেন,যার বাস্তব রুপ দিতে চলেছেন তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

আরও পড়ুনঃ   বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এর আগে স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,আমি এর আগে অন্য উপজেলায় চাকরি করেছি। তবে বাঘা উপজেলার মতো এতো প্রাণি সম্পদশালী এলাকা অন্য কোথাও খুজে পাইনি। তিনি বলেন, এ উপজেলায় সাত টি ইউনিয়ন এবং দুটি পৌর সভার প্রায় বাড়িতে কম-বেশী গরু-ছাগল এবং হাস-মুরগি পালন করা হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি পশু পালন করা হয় পদ্মার চরাঞ্চলে। এ কারনে অর্থ নৈতিক ভাবে এখানকার মানুষ বেশ সাবলম্বী।

আরও পড়ুনঃ   জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অনার্সের পরীক্ষার তারিখ ঘোষণা

বাঘা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলীর সঞ্চালনায় এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাতমা খাতুন লতা, খামারু সঞ্জয় কুমার,উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান-সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ।

এই প্রদর্শনীতে ৩০ টি স্টলে বিভিন্ন জাতের গরু,ছাগল,ভেড়া, হাঁস,মুরগী ও পাখি প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST