২৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তথ্য অধিকার আইন নিয়ে বেলার কর্মশালা

স্টাফ রিপোর্টার : তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতা বাড়াতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বুধবার ও বৃহস্পতিবার রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

কর্মশালায় রাজশাহী বিভাগের ৮ জেলার ২৩ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের বেশিরভাগই ছিলেন তরুণ, যারা তথ্য অধিকার আইন সম্পর্কে জানার আগ্রহ নিয়ে অংশ নেন এই আয়োজনে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য ও আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন বেলার রাজশাহী কার্যালয়ের ফিল্ড অফিসার সাইফুল ইসলাম এবং আরটিআই ডেস্কের স্বেচ্ছাসেবক জারিফা জান্নাত।

বেলার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল প্রশিক্ষণে তথ্য অধিকার আইনে আবেদন প্রক্রিয়া, আপিলের ধাপ এবং তথ্য কমিশনে অভিযোগ দায়েরের পদ্ধতি নিয়ে বিশদ উপস্থাপনা করেন। এছাড়াও বেলার তথ্য অধিকারসংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরেন প্রতিষ্ঠানটির হেড অব প্রোগ্রামস ফিরোজুল ইসলাম মিলন।

তথ্য অধিকার আইনের জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং আবেদন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা ও তা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসার মো. তৌহিতদুজ্জামান।

আরও পড়ুনঃ   হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করলেন পুলিশ কমিশনার

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিয়ে দলীয় কার্যক্রমও পরিচালিত হয়। বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা বিভিন্ন বিষয়ের ওপর তথ্য চেয়ে আবেদনপত্র তৈরি করেন এবং তা উপস্থাপন করেন। প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীরা একটি নাটিকার মাধ্যমে তথ্য অধিকার আইনের বিভিন্ন ধাপ উপস্থাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST