২৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : রাজশাহী নগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. দেলোয়ারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই ২০২৫) বিকেল পৌনে পাঁচটার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল। গ্রেপ্তার মো. দেলোয়ার (৩৩) হলেন রাজশাহীর তানোর থানার সমাসপুর গ্রামের বাসিন্দা মো. গোলাপ হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৬ জুলাই গভীর রাতে নগরীর রানীনগর রেশমপট্টি এলাকায় ছিনতাইয়ের একটি ঘটনায় দেলোয়ার সরাসরি জড়িত ছিলেন। ওই দিন রাত পৌনে চারটার দিকে রাজশাহী লক্ষ্মীপুর মোড় থেকে ভিকটিম ও তার স্ত্রী একটি রিকশাযোগে বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথে বোয়ালিয়া থানাধীন রানীনগর রেশমপট্টি এলাকার ইসকন মন্দিরের সামনে পৌঁছালে দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাদের রিকশা থামায়।

আরও পড়ুনঃ   নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ৫

এরপর ছিনতাইকারীরা হাসুয়া দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের কাছ থেকে দুটি মোবাইল ফোন (মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা), নগদ ১৫ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড, একটি জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। গভীর রাত হওয়ায় আশপাশে কেউ না থাকায় ভিকটিমদের চিৎকারে কেউ এগিয়ে আসেনি।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৮ জন

পরে ভিকটিম নিজেই বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। ওই মামলার তদন্তে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব দেলোয়ারকে গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, গ্রেপ্তার দেলোয়ার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST