২২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

মাইলস্টোনের দুর্ঘটনায় মন কাঁদছে নাসিম-ফখরের, ‘মিরাকল’ চান আফ্রিদি

অনলাইন ডেস্ক : রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। ওই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৭–এ পৌঁছেছে। যাদের বেশিরভাগই (২৫) আবার শিশু। এই ঘটনায় শোকে হতবিহবল পুরো জাতি। ক্রীড়াঙ্গনের তারকারাও হতাহতদের জন্য দোয়া চাচ্ছেন। শোক জানিয়েছেন পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও।

বর্তমানে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। আজ (মঙ্গলবার) সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচ চলাকালে কালো আর্মব্যান্ড পরা, নীরবতা পালন, পতাকা অর্ধনমিত রাখা ও মিউজিক বন্ধের মতো কিছু পদক্ষেপের কথা জানিয়েছে বিসিবি। মাঠে ক্রিকেট সংশ্লিষ্টদের শোক পালনের পাশাপাশি নাসিম-শাহিন-ফখর জামানরা সামাজিক মাধ্যমেও দুর্ঘটনায় হতাহতদের জন্য বার্তা দিয়েছেন।

আরও পড়ুনঃ   পরিবহন সেক্টরে আওয়ামী লীগের দোসররা ফিরে আসার চেষ্টা করছে

বাংলাদেশের বিপক্ষে দলে না থাকা পাকিস্তানি তারকা পেসার শাহিন আফ্রিদি লিখেছেন, ‘হৃদয়বিদারক এবং দুঃখজনক ঘটনা। বাংলাদেশে বিমান দুর্ঘটনার শিকার হওয়া সবার জন্য দোয়া করছি। অলৌকিক কিছু এবং ভুক্তভোগী পরিবার যেন শক্তি পায় সেই প্রত্যাশা।’ সিরিজ খেলতে আসা ওপেনার ফখর জামান লেখেন, ‘ঢাকায় আজকের (গতকাল) মর্মান্তিক দুর্ঘটনা শুনে খুবই খারাপ লাগছে। এই ঘটনার শিকার ভুক্তভোগী, তাদের পরিবারসহ সবার জন্য আমার দোয়া।’

চোট ও অন্যত্র খেলা থাকায় পাকিস্তানের হয়ে বাংলাদেশ সফরে আসেননি হাসান আলি ও নাসিম শাহ–ও। তারাও মাইলস্টোনের দুর্ঘটনায় শোকাহত। পেসার হাসান লিখেছেন, ‘ঢাকার হৃদয়বিদারক ঘটনায় শোকাহত। কিছু নিষ্পাপ প্রাণ দ্রুত ঝরে গেল। আমার হৃদয় এবং প্রার্থনা ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে আছে। আল্লাহ তাদের ধৈর্য্য দিন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ একইভাবে হৃদয় পুড়ছে নাসিমেরও, ‘বাংলাদেশ থেকে হৃদয়বিদারক খবর এলো। যে দেশটি আমার হৃদয়ের খুব নিকটে। বিধ্বংসী দুর্ঘটনার ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য দোয়া করছি। এই অন্ধকার সময় কাটিয়ে তারা শান্তি ও শক্তি খুঁজে পাক।’

আরও পড়ুনঃ   নতুন টেস্ট কাঠামোতে মুমিনুলের অসন্তোষ

উল্লেখ্য, গতকাল (সোমবার) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন স্কুল ও কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক ছাড়া বাকি সবাই শিশু। প্রাপ্ত বয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষক মাহরীন চৌধুরী। এ ছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক চারঘাটে

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

গণভোট বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৬ মে রাজশাহীতে সমাবেশ

রাজশাহীতে খাল খননে প্রায় ৫০ শতাংশ অগ্রগতি : জেলা প্রশাসক

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ খরচ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

তিন লক্ষ তিরাশি হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

১০

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

১২

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

১৩

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

১৫

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

১৬

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

১৭

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

১৮

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

১৯

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST