২১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) বাস্তবায়নের একদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাবি স্টুডেন্টস অ্যালায়েন্স’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

রাবি স্টুডেন্টস অ্যালায়েন্স’র মুখপাত্র ও সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করেছি রাকসু যেন কার্যকর হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন দফা দিয়েছে যা রাকসু ব্যতীত বাস্তবায়ন করা সম্ভব নয়। জুলাই অভ্যুত্থানে অন্যতম দাবি ছিলো ক্যাম্পাসে ছাত্র সংসদ বাস্তবায়ন করা কিন্তু এক বছর হয়ে গেলেও এখনো রাকসু তফসিল ঘোষণা করা হয়নি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিএনসিসি ফোরামের পূণর্মিলনী অনুষ্ঠিত

সাবেক সমন্বয়ক সানজিদা ঢালি বলেন, এই প্রশাসন আমাদের রক্তের উপর দিয়ে এসেছে। তাদের প্রধান কাজ ছিলো আমাদের অধিকার ও প্রধান দাবি রাকসু বাস্তবায়ন করা। কিন্তু এক জুলাইয়ের বিপরীতে আরেক জুলাই এসেছে তবুও আমাদের রাস্তায় নামতে হয়েছে। যদি আমাদের অধিকার বাস্তবায়ন করতে না পারেন তাহলে পদত্যাগ করতে হবে।

দুপুরে এ রিপোর্ট লেখার সময় তাদের অবস্থান কর্মসূচি চলমান ছিল। এসময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাকসু পথনকশা অনুযায়ী ১৩ এপ্রিল রাকসু বিধিমালা এবং নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ, ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল ভোটার তালিকা সম্পর্কে আপত্তি, ১৩মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন খসড়া ভোটার তালিকাই প্রকাশ করতে পারেনি।

আরও পড়ুনঃ   শ্রম অধিকার সুরক্ষা নিশ্চিত করতে চায় বাংলাদেশ: শ্রম উপদেষ্টা

পথনকশা অনুযায়ী, ভোটার তালিকা প্রকাশের পর ১৫ মে মনোয়নপত্র বিতরণ, ১৯ মে মনোনয়নপত্র দাখিল, ২০মে মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই, ২২ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিলো।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর চলতি বছরের জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে ভোটগ্রহণের কথা বলা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST