২০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ফের একই গ্রুপে ভারত-পাকিস্তান

অনলাইন ডেস্ক : ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা চরমে। এক দেশ আরেক দেশে গিয়ে খেলছে না। নিরপেক্ষ ভেন্যুতেও রয়েছে এড়িয়ে চলার চেষ্টা। এমন পরিস্থিতিতে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে।

১৫-২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করছে সাফের সাতটি দেশই। আজ (রোববার) ঢাকায় সাফের আসন্ন টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান।

২০২৪ সালে অনুষ্ঠিত সাফ অ-১৭ টুর্নামেন্টের ফলাফল অনুযায়ী ড্রয়ের পট সাজানো হয়। শ্রীলঙ্কা স্বাগতিক হিসেবে প্রথম পটে ছিল ভারতের সঙ্গে। ড্রতে শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপের প্রথম ও ভারত ‘বি’ গ্রুপের প্রথম দল হয়।

আরও পড়ুনঃ   শেষের পাতা

দ্বিতীয় পটে ছিল বাংলাদেশ ও পাকিস্তান। সাফ অ-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালের কোচ ড্রয়ের পট তুলেন। কোচ পিটার বাটলার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাংলাদেশের নাম তোলেন প্রথমে। নেপালের কোচ গ্রুপ পটের মধ্যে ‘এ’ তুললে বাংলাদেশ সেই গ্রুপে পড়ে। ফলে স্বাভাবিকভাবে পটের অন্য দল পাকিস্তান ‘বি’তে পড়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে। একইভাবে তৃতীয় পট থেকে নেপাল ‘এ’ আর ভুটান ‘বি’তে পড়ে।

আরও পড়ুনঃ   এদেশের জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী

শেষ পটে ছিল মালদ্বীপ। মালদ্বীপ যে গ্রুপে পড়বে সেই গ্রুপে চার দল হবে। সাফ অ-২০ নারী টুর্নামেন্টের ম্যাচ কমিশনার আসিফ আনসারী গ্রুপ পট থেকে ‘বি’ তোলেন। এতে বাংলাদেশের গ্রুপটি তিন দলের হয়।

‘এ’ গ্রুপে তিন দল হওয়ায় তিনটি ম্যাচ। ‘বি’ গ্রুপে চার দল থাকায় ছয়টি ম্যাচ হবে। সেমিফাইনালে উঠবে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ। বাংলাদেশ সাফ অ-১৭ টুর্নামেন্ট উপলক্ষ্যে দ্রুতই অনুশীলন শুরু করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST