২০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক : সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এই মন্তব্য করেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এমনকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট দেশটির সংখ্যালঘুদের, বিশেষ করে ড্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন ইসরায়েলি এই প্রতিরক্ষামন্ত্রী।

রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ওয়াশিংটনে মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে এক বৈঠকে কাটজ বলেন, “শারার মতো নেতার ওপর আমরা কোনোভাবেই ভরসা করতে পারি না। তিনি ‘জিহাদিবাদী গোষ্ঠী’গুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন।”

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের এই বক্তব্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। কাটজ বলেছেন, “আমরা কেবল ঈশ্বর ও আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী)-এর ওপর ভরসা করি, যারা ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করে।”

আরও পড়ুনঃ   মাদাগাস্কারের ক্ষমতা দখল করা কে এই কর্নেল মাইকেল?

সিরিয়ার ৬১ বছর ধরে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসন গত ডিসেম্বরে শেষ হওয়ার পর নতুন প্রশাসন গঠিত হয়েছে। এ নিয়ে মন্তব্য করতে গিয়ে কাতজ বলেন, “আমি হাফেজ আল-আসাদকে বিশ্বাস করিনি, তার ছেলে বাশার আল-আসাদকেও না। এখন শারাকে তো আরও নয়। তিনি জিহাদিগোষ্ঠীগুলোর ওপর নির্ভর করে সিরিয়ার সংখ্যালঘুদের, বিশেষ করে ড্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন। ভবিষ্যতে তিনি একই গোষ্ঠীকে গোলান মালভূমির ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন।”

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমি অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল।

আরও পড়ুনঃ   মেক্সিকোয় বন্দুক হামলায় ৮ জন নিহত

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের মধ্যেই শনিবার সিরিয়ার প্রেসিডেন্সি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদায় তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এর আগে ১৩ জুলাই থেকে ওই অঞ্চলে বেদুইন আরব গোষ্ঠী এবং সশস্ত্র ড্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা বেশ দ্রুতই তীব্র রূপ নেয়।

সংঘাতময় পরিস্থিতির মধ্যে ইসরায়েল দামেস্কসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। হামলার কারণ হিসেবে তারা দাবি করে, ড্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই এই অভিযান। তবে সিরিয়ার অধিকাংশ ড্রুজ নেতা বিদেশি হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করেছেন এবং দেশটির একীভূত রাষ্ট্র হিসেবে টিকে থাকার পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST