১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশটাকে পেলাম সেটাকে নতুন করে গড়তে চাই’-উপদেষ্টা শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার যে আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন করে দেশটাকে পেলাম এবার নতুন করে দেশটাকে গড়তে চাই। উপদেষ্টা ২৪ শের জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের এবং শ্রমিকদের সম্মান ও নিহত শ্রমিক ভাই-বোনদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং স্যালুট জানান।

তিনি আজ সাভারে গেন্ডা বালুর মাঠে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষ্যে শহিদদের স্মরণে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শ্রমিক সমাবেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শ্রমিক সমাবেশে প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী লেফটেন্যান্ট জেনারেল( অব .) আব্দুল হাফিজ (এনডিসি, পিএসসি), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং শ্রমিক নেতৃবৃন্দ বক্তৃতা করেন। শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে ঢাকা জেলার বিভাগীয় কমিশনার, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্দ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক ও মালিক প্রতিনিধি, সাভার উপজেলা প্রশাসন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ এবং সাভারের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

উপদেষ্টা বলেন, আমরা চাই শিল্পের বিকাশ। চাই পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প তৈরি করতে। এজন্য আমাদের মালিকপক্ষ শ্রমিক পক্ষের উভয়ের বন্ধন এবং মালিকপক্ষের সর্বোচ্চ শ্রেষ্ঠ ব্যবস্থাপনা। তিনি আরো বলেন, শ্রমিক চায় ট্রেড ইউনিয়ন যে ট্রেড ইউনিয়ন হতে হবে দায়িত্বশীল।

উপদেষ্টা বলেন, ৫৪ বছরে আর যাইহোক বিগত সরকারের সময় স্বচ্ছতা, ন্যায্যতা, সুব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেনি। যেখানে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন যে রাজনীতির হাতে আপনারা বারবার মার খাচ্ছেন। শারমীন এস মুরশিদ বলেন, আমাদের শিল্প হোক সংকীর্ণ রাজনীতি মুক্ত, দলীয় রাজনীতি মুক্ত। রাজনীতি হতে হবে আমাদের শ্রমিকের কল্যাণের রাজনীতি। রাজনীতি হতে হবে শিল্পের সুবিকাশ, বিশালতা এবং দেশের মঙ্গলের জন্য।

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে ২৬ দিনে ৫৮ জনের মৃত্যু

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ শ্রমিক-মালিক সম্পর্কের ভারসাম্য ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে বলেন , শ্রমিকদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে, পাশাপাশি মালিকপক্ষকেও অবশ্যই কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। আমরা এমন ট্রেড ইউনিয়ন চাই, যা রাজনৈতিক হাতিয়ার নয়, বরং শিল্পের কণ্ঠস্বর। ইউনিয়নগুলো যেন ন্যায্যতা ও শিল্পের স্থিতিশীলতার জন্য কাজ করে।

উপদেষ্টা বলেন, ৮০ শতাংশ মেয়েরা গার্মেন্টস সেক্টরে কাজ করে এদেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের সুস্বাস্থ্য, সুব্যবস্থাপনার দিকে আমার মন্ত্রণালয় নজর রাখবে এ আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST