১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে সভা বয়কট করছে আফগানিস্তান-শ্রীলঙ্কা!

অনলাইন ডেস্ক : পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এসিসির এই সভা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনে সাড়া দেননি এসিসি সভাপতি মহসিন নাকভি। এ কারণে এসিসির এজিএম বয়কটের হুমকি দিয়েছে বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একই কারণে ভারতের সঙ্গে এই সভা বয়কট করতে চায় আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানের ক্রিকেট বোর্ড। তবে এসব বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আরও পড়ুনঃ   ‘তুমি মেয়ে নও’ বলে ৪৬ সেকেন্ড পরই হার মানলেন বক্সার

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, এজিএমে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব দলকেই সেখানে মত দিতে হবে। অর্থাৎ এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে ভারত-শ্রীলঙ্কার মতো দেশের প্রতিনিধি থাকতেই হবে। তাই এসব দেশ এই এজিএম বয়কট করলে সভার ভবিষ্যত ও কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে।

বৈঠকের আর সপ্তাহ খানেকেরও কম সময় বাকি থাকলেও এসিসি এখনো স্থান পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

আরও পড়ুনঃ   শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা

এদিকে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলতি বছরের এশিয়া কাপের আয়োজন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ছয়দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত। কিন্তু এসিসি এখনও এশিয়া কাপের সূচি কিংবা ভেন্যুর ঘোষণা দেয়নি। এরই মাঝে অনানুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা সেপ্টেম্বরে হতে পারে বলে শোনা যাচ্ছে। যা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এসিসির বার্ষিক সভায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST