১৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়েছে। আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। তিন ঘণ্টা শিথিলের পর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকবে এ কারফিউ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, গতকাল বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে আজ (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।

আরও পড়ুনঃ   বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা

এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বুধবার (১৭ জুলাই) গোপালগঞ্জে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় পুরো জেলায় কারফিউ জারি করে জেলা প্রশাসন; যা রাত ৮টা থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান ছিল।

আরও পড়ুনঃ   সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত - বাণিজ্যমন্ত্রী

চলমান কারফিউয়ে জেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে। গতকাল রাত থেকে সড়কে সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি কেউ।

কারফিউ চলমান থাকায় বেশির ভাগ মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। তবে সড়কের পাশের বা গলির ভেতর দু-একটি করে দোকান খোলা ছিল। উৎসুক অনেক মানুষকেও শহরে দেখা গেছে।- কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১০

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১১

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১২

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৩

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

১৫

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৬

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

১৮

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

১৯

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST