১৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ৪ গ্রাম

সিরাজগঞ্জ প্রতিনিধি : মাত্র দুই থেকে তিন মিনিটের ঘূর্ণিঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামের মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। হঠাৎ শুরু হওয়া ঝড়ে গাছপালা ভেঙে পড়ে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বাহুকা গ্রামের বাসিন্দা রহিম মিয়া বলেন, কিছু বোঝার আগেই ঘূর্ণিঝড়ে সবকিছু শেষ হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে আছি৷

আরও পড়ুনঃ   তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ

চিলগাছা গ্রামের কৃষক মনু খান বলেন, ঘরের চাল তো উড়ে গেছেই। সঙ্গে সঙ্গে ফসলি জমিও শেষ। অতর্কিত ঝড়ে নিঃস্ব হয়ে গেলাম।

চরচিলগাছা গ্রামের সোহাগ মন্ডল বলেন, হঠাৎ ঝড়ে আমাদের বাড়ির টিনের চাল উড়ে গেছে। পরে প্রায় ২০০ মিটার দূর থেকে সেই চাল উদ্ধার করে নিয়ে আসছি।

রতনকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বলেন, অসংখ্য টিনশেড ঘর ও গাছপালা ধসে পড়েছে। কিছু ঘর উড়ে গেছে অনেক দূরে। রাস্তায় গাছ পড়ে যাওয়ায় চলাচল ও বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঝড়ে এলাকার আবাদি জমির ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে সেতু বন্ধ করে শিক্ষার্থীদের সমাবেশ, বিপাকে জনসাধারণ

সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে দেখলাম, তিন গ্রামের (চরচিলগাছা, চিলগাছা, বাহুকা) ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৫টি পরিবারের বেশি ক্ষতি হয়েছে। ইটালি গ্রামে গিয়ে সেটার বিষয়ে বলতে পারব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST