১৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ট্যাংক বিস্ফোরিত হয়ে গাজায় তিন ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ট্যাংক বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে। গতকাল সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্যাংকের ভেতর থাকা এক কর্মকর্তা আহত হন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ট্যাংকে কীভাবে এমন প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটল সেটি নিরূপণের চেষ্টা করছে আইডিএফ। তাদের ধারণা সেনাদের ভুলের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুনঃ   ভারতে তিন শিক্ষকের ধর্ষণের শিকার কলেজ ছাত্রী

নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফাক্তর। যে কর্মকর্তা আহত হয়েছেন তার নাম প্রকাশ করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

আহত-নিহত চার সেনাই ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২নং ব্যাটালিয়নে ছিলেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের প্রাথমিক তথ্যে বলেছিল, হামাসের যোদ্ধারা হয়ত ট্যাংকে রকেট থেকে গ্রেনেড ছুড়েছিল। তবে পরবর্তীতে তারা জানায়, তাদের বিশ্বাস ট্যাংকের উপরিভাগে থাকা ত্রুটিপূর্ণে শেলের কারণে ট্যাংকের ভেতর বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। ইসরায়েলি বাহিনী এখন প্রাণঘাতী এ বিস্ফোরণের সম্ভাব্য একাধিক কারণ তদন্ত করছে।

আরও পড়ুনঃ   ভারতের বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST