১৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

হেরোইন পাচারের সময় রাজশাহীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : যাত্রীবেশে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় রাজশাহীতে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। র‌্যাবের চৌকস একটি অপারেশন দল সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেণির যাত্রী বিশ্রামাগারের সামনে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন- গোদাগাড়ী থানার হাবাজপুর এলাকার ফাহারুল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ফাহারুল ইসলামের কাছ থেকে ৭৩ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, হেরোইনগুলো টাঙ্গাইল জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশেষ অভিযানে ৪ জনসহ মোট গ্রেপ্তার ২৯

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় যুক্ত ফাহারুল ইসলাম অভিনব কৌশলে মাদক পরিবহন করে আসছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST