১৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন ট্রাম্প, পুতিনকে নিয়ে অসন্তোষ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র পাঠাবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

এমনকি পুতিন যা বলেন, তা তিনি নিজে মানেন না বলেও মন্তব্য করেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র পাঠাবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। তবে তিনি জানিয়েছেন, এর ব্যয়ভার ইউরোপীয় ইউনিয়ন বহন করবে।

স্থানীয় সময় রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা এর জন্য কিছুই দিচ্ছি না। ইউরোপীয় ইউনিয়ন এর খরচ দিচ্ছে। আমাদের জন্য এটি ব্যবসা হবে”। তবে তিনি স্পষ্ট করে বলেননি ঠিক কতগুলো প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হবে।

আরও পড়ুনঃ   দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২

এসময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্প বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, “পুতিন খুব সুন্দর করে কথা বলেন, কিন্তু রাত নামলেই বোমা ফেলেন- এটা ভালো লাগে না।”

তিনি আরও বলেন, “অনেকেই পুতিনকে ভিন্নভাবে চিনত। আমিও ভেবেছিলাম উনি কথা রাখেন, কিন্তু এখন মনে হচ্ছে উনি যা বলেন তা মানেন না।”

ট্রাম্প জানান, তিনি সোমবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন। রুটে দুই দিনের সফরে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন। এই সফরে রুটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং কংগ্রেস সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

আরও পড়ুনঃ   নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

ট্রাম্প বলেন, রাশিয়ার ওপর সোমবার কোনও নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে কিনা, তা তখনই জানা যাবে। ট্রাম্প উল্লেখ করেন, ইউরোপ ইতোমধ্যেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তিনি আবারও বলেন, “আমি পুতিনের প্রতি খুব হতাশ। ওনার কথা আর কাজে মিল নেই।”

প্রসঙ্গত, গত ১ এপ্রিল মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ও রিচার্ড ব্লুমেনথাল “স্যাংকশনিং রাশিয়া অ্যাক্ট অব ২০২৫” নামের একটি বিল উত্থাপন করেন। এতে প্রস্তাব করা হয়, রাশিয়ান পণ্য (যেমন তেল, গ্যাস, ইউরেনিয়াম) কিনে যে দেশগুলো আমদানি করছে, তাদের পণ্যের ওপর ৫০০ শতাংশ ট্যারিফ বসানো হবে।

ট্রাম্প গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, তিনি সোমবার রাশিয়া নিয়ে “গুরুত্বপূর্ণ ঘোষণা” দেবেন, যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST