১৩ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বিকাশ লেনদেনকে কেন্দ্র করে গুলিবর্ষণ, দোকানে অগ্নিসংযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে লেনদেন সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রকাশ্যে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। এতে পুরো বাজারজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।ভুক্তভোগী ব্যবসায়ী পারভেজ আলী ওই এলাকার আবুল কাশেমের ছেলে। মহেশ্বর বাজারে তার মোবাইল ও ইন্টারনেট সরঞ্জামের দোকান রয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের সঙ্গে বিকাশ লেনদেন নিয়ে গত ১০ জুলাই পারভেজের বাগবিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে মুক্তি খাতুন তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এর ঠিক দুই দিন পর, শনিবার সন্ধ্যায় সাতজন দুর্বৃত্ত মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় এসে বাজারে পারভেজের দোকানে অতর্কিত হামলা চালায়। আতঙ্ক সৃষ্টি করতে প্রথমেই তারা এক রাউন্ড গুলি ছোড়ে। এরপর দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে দোকানে থাকা মোবাইল ফোন, রাউটার, ক্যাবল, টেবিল-চেয়ারসহ বিভিন্ন মূল্যবান মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে সব কিছুই ভস্মীভূত হয়ে পড়ে। বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ভীত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। মুহূর্তেই বাজারে চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে লালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১২

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৩

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৪

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৫

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১৮

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১৯

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST