১৩ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে লুটপাট/ককটেলবাজি-আওয়ামী লীগ-বিএনপির ২৫ নেতাকর্মীর নামে মামলা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে লুটপাট ও ককটেলবাজির ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির ২৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। ১২ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিএনপি নেতা অসিম আলী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সরকারি চাল চুরি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জিয়াউর রহমানকে। অন্য আসামিরা হলেন, ইউনিয়ন বিএনপির একাংশের বিতর্কিত সভাপতি মাদক সম্রাট সাদিকুল ইসলাম, কিশোর গ্যাং লিডার আমিরুল ইসলাম, রিশান আলী, সামিরুল ইসলাম, সরকারি চাল চুরি মামলার আরেক আসামি ও ৬নং ওয়ার্ড সদস্য জামিরুল ইসলাম, মোঃ নাসির, মুনিরুল ইসলাম, মোঃ আলমগীর, মোঃ মাইনুলসহ অন্যরা। এরআগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ও শুক্রবার সকালে শতাধিক ককটেল বিস্ফোরণ, ভাংচুর ও কয়েকটি বাড়িতে লুটপাট করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলা আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাদের দাপট একটুও কমেনি।

আরও পড়ুনঃ   অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আহবায়ক কমিটি গঠন

এলাকাবাসীর অভিযোগ, এখানে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে বারবার অশান্ত হয়ে উঠছে ইসলামপুর। বিদেশি পিস্তল ও ককটেল হাতে দাপিয়ে বেড়াচ্ছে পুরো এলাকা। তাদের দাবি, প্রকৃত অপরাধী, অস্ত্র ও বোমা সন্ত্রাসের হোতাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আগে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো ইউপি সদস্য জিয়া এখন প্রশ্রয় দেন বিএনপি নেতারা।

স্থানীয়রা বলছেন, জিয়া মেম্বারের ছেলে রিশান ও একই ইউনিয়নের স্কুলপাড়ার আব্দুল খালেকের ছেলে আমিরুল ইসলাম কিশোর গ্যাং লিডার। তাদের কাছে একাধিক বিদেশী পিস্তল ও গুলি রয়েছে। সম্প্রতি মহানন্দা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সময় প্রকাশ্যে অবৈধ অস্ত্র প্রদর্শন করে তারা। বিষয়টি পুলিশের উর্ধতন কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়ার খবর পাওয়া যায়নি।

এজাহারে বাদীর দাবি, আসামিরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন।

আরও পড়ুনঃ   রিমান্ড শেষে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র কারাগারে

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ও আমাদের রেকর্ডীয় জমির উপর দিয়ে বালু ভর্তি ট্রাক্টর আসা-যাওয়ায় নিষেধ করার কারণে আসামিরা আমাদের হুমকি দিয়ে আসছিলেন। মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও আমাদের জমির উপর দিয়ে পরিবহনে নিষেধ করাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে আসামি সাদিকুল ইসলামের নেতৃত্বে বিদেশী পিস্তল, ককটেল, ধারালো হাসুয়া, রামদা, লাঠি লাদনাসহ অস্ত্র সজ্জিত হয়ে পোড়াগ্রাম চৌধুরীপাড়ায় অবৈধ অনুপ্রবেশ করে বৃষ্টির মতো ককটেল নিক্ষেপ করতে থাকে। অস্ত্রসজ্জিত সন্ত্রাসী বাহিনী সকাল ৯ টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘন্টা ধরে তান্ডব চালায়। আতঙ্কে লোকজন বাড়ি থেকে পালিয়ে গেলে ভাংচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৃশংস তান্ডব চালাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই রাজু আহম্মেদ জানান, ইসলামপুরে ককটেলবাজির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১১

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১২

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৪

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৫

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৬

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৭

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৮

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST