১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ডা. নাজিব ওয়াদুদের দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক পদে যোগদান

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট সাংবাদিক, লেখক ও চিকিৎসক ডা. নাজিব ওয়াদুদ দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক পদে যোগদান করেছেন। শনিবার তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি বিভিন্ন সময় রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তর জনপদ, দৈনিক প্রথম প্রভাত, দৈনিক নতুন প্রভাত ও দৈনিক লাল গোলাপ পত্রিকার সম্পাদক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), এসোসিয়েটেড প্রেস অব বাংলাদেশ (এপিবি), ডেইলি টেলিগ্রাফ, ডেইলি স্টার, নিউ এইজ এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন মেয়াদে রাজশাহী সিটি প্রেসক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন

নাজিব ওয়াদুদ দেশের একজন বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। সাহিত্যকৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক সরকারি ও বেসরকারি পুরস্কার ও সম্মাননা লাভ করেন। তিনি গণঅভ্যুত্থান ২০২৪ চেতনা পরিষদ রাজশাহী, জুলাই ৩৬ পরিষদ রাজশাহী, রাজশাহী সংস্কৃতি কেন্দ্র, পরিচয় সংস্কৃতি সংসদ, রাজশাহী মানবকল্যাণ সংস্থা সহ বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্য, পরিচালক, সভাপতি ও উপদেষ্টা। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী মহানগরী ইউনিটের নির্বাহী সদস্য। তিনি একজন গবেষক। বিদেশের বিভিন্ন নামকরা জার্নালে এ পর্যন্ত তার ২৫টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনঃ   শ্যুটিং ফ্লোরে দুর্ঘটনা, হাসপাতালে অভিনেত্রী লহমা

নাজিব ওয়াদুদ ১৯৬১ সালের ২০ জুলাই রাজশাহী মহানগরীর উপকণ্ঠে কাটাখালি পোরসভার অন্তর্গত শ্যামপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি মাসকাটা দিঘী হাইস্কুল, রাজশাহী সরকারি কলেজ এবং রাজশাহী মেডিকেল কলেজে লেখাপড়া করেন। এমবিবিএস ডিগ্রি ছাড়া ও তিনি পরবর্তীকালে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক ছিলেন। ২০২৪ সালের ২০জুলাই অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানে একই পদে চুক্তিভিত্তিক কাজ করছেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের একজন খন্ডকালীন শিক্ষক।-সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

১০

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১১

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

১৩

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

১৪

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১৫

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

১৬

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

১৭

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

২০

Design & Developed by: BD IT HOST