১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে দলিল লেখক সমিতি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে দলিল লেখক সমিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সমিতির নেতারা। আজ শনিবার দুপুরে উপজেলার নিয়ামতপুর কমিউনিটি ও কনভেনশন সেন্টার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিয়ামতপুর দলিল লেখক সমিতির সভাপতি মোজাফফর হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ জুন কাজী সামসুল আলম নামের এক ব্যক্তি দলিল লেখক সমিতির সভাপতি মোজাফফর হোসেনের কাছে দুটি দলিল করেন। দলিল দুটিতে নির্ধারিত খরচের তুলনায় কম অর্থ প্রদান করা হয়। এর আগেও ওই ব্যক্তি বিভিন্ন সময়ে রেজিস্ট্রি করার জন্য দলিল লেখক মোজাফফর হোসেনের কাছে দলিল নিয়ে আসেন এবং তিনি দলিল প্রতি কমিশন ও চাঁদা দাবি করেন। দলিল লেখক মোজাফফর দাবি করা অর্থ দিতে অস্বীকার করায় সামসুল প্রথমে তার নিজ ফেইসবুক আইডি থেকে রেজিস্ট্রি অফিস ও সমিতির নামে মিথ্যা অপপ্রচার চালাতে থাকেন।

আরও পড়ুনঃ   স্কুলছাত্রীর আত্মহত্যা, বাবা-সৎমায়ের বিরুদ্ধে মামলা

লিখিত বক্তব্যে আরও বলা হয়, সামসুল আলম গত ১ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দলিল লেখক মোজাফফর ও রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। কাজী সামসুল আলমের ঈন্ধনে এক সাংবাদিক নিয়ামতপুর রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক সমিতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে। ওই প্রতিবেদনে সামসুল আলম ছাড়া আর কোনো মানুষ অভিযোগ করেননি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

ওই প্রতিবেদক দলিল লেখক সমিতির সভাপতির মুঠোফোনে যোগাযোগ করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয় বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার, ইদ্রিস আলী, জিয়াউল হক, ইমাম হোসেন, শচীন্দ্রনাথ প্রামানিক, আব্দুল গালিব সহ অন্যান্য নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST