১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন

হেলাল উদ্দীন, বাগমারা : কোটা বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর লেখা “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ শনিবার সকালে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই- জাহান প্রধান অতিথি থেকে “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ।

বিশেষ অতিথি ছিলেন ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক জামায়াত ইসলামের বাগমারা আসনের প্রার্থী আবদুল বারী সরদার, বিএনপির উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবদুল গাফফার, এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আলী মুর্তজা, নলডাঙ্গা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আনসারি, বাগমারা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম, ভবানীগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মামুনুর রশিদ।

আরও পড়ুনঃ   রাসিক ১০নং ওয়ার্ডে ডাষ্টবিন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

গ্রন্থের লেখক ড. মুহাম্মদ আবদুল মুমীত বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমিক সুপারভাইজার হিসেবে কর্মরত। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত। শিক্ষা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।

গত বছররের ছাত্র-জনতার কোটা বিরোধী আন্দোলনের পটভূমি, ঘটে যাওয়া নানা ঘটনা ও তথ্য চিত্র দিয়ে সমৃদ্ধ করা হয়েছে গ্রন্থটি। কোটা বিরোধী আন্দোলন কবে থেকে শুরু এবং কীভাবে শেষ হলো তা উল্লেখ করা হয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে কালো প্রকাশনী। জুলাই বিপ্লব কীভাবে সফল হয়েছিল, কোন কোন পথ ধরে ছিল জুলাই বিপ্লবের প্রবাহের প্রতিটি শিরা উপশিরা তুলে ধরা হয়েছে বইটিতে। জুলাইয়ের ৩৬ দিনের দিনলিপি রয়েছে।

আরও পড়ুনঃ   জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

বক্তারা বলেছেন, বইটিতে জুলাই আন্দোলনের প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। কোনো দল বা ব্যক্তির মাধ্যমে প্রভাবিত না হয়ে সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে গ্রন্থটিতে। এমন সময়ে গ্রন্থটি প্রকাশ করা হয়েছে,যা যুগোপযোগী। জুলাই ইতিহাস বিকৃতি ঠেকাতে ড. মুহাম্মদ আবদুল মুমীতের “ঘটনাবহুল ৩৬ জুলাই” অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাগমারা ছাড়াও আশপাশের উপজেলার সূধীজন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলবাড়ি রেনেসাঁ হাইস্কুলের সহকারী শিক্ষক ও বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক কামাল উদ্দীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST