১৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বিভিন্ন কর্মসূচিতে মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন, মেহেরপুর-এর উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সহ অন্যান্য অতিথিরা। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবেও মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, ডাক্তার সৈয়দা জাকিয়া নুর (লিপি) এমপি। সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।

আরও পড়ুনঃ   ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্রকে উদ্ধার করতে চায় বিএনপি: গয়েশ্বর চন্দ্র

শ্রদ্ধা নিবেদনের পর দিবসটি উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড এবং ছাত্র-ছাত্রী কর্তৃক গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন এবং সকাল ১০টায় গীতিনাট্য ‘সোনালী স্বপ্নের দেশ’ উপস্থাপন করা হয়। দ্বিতীয় পর্বে রয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায় মুজিবনগর স্মৃতিকেন্দ্রের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো ও আতশবাজি।

এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ১০টা ৪৫ মিনিটে মুজিবনগর আম্র কাননে শেখ হাসিনা মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এমপি, এ্যাড. আফজাল হোসেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য দেন, জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি।

আরও পড়ুনঃ   মেয়রের হাতে ৬ হাজার বৃক্ষের চারা তুলে দিলেন এমপি বাদশা

বিশেষ বক্তা হিসেবে ছিলেন ডাক্তার সৈয়দা জাকিয়া নুর লিলি এমপি, পারভীন জামান কল্পনা এমপি, অ্যাডভোকেট গ্লোরিয়া জামান ঝর্ণা এমপি, নির্মল কুমার চ্যাটার্জি, সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগরসহ জাতীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

১১

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

১২

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

১৩

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৪

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

১৫

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

১৬

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

১৭

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

২০

Design & Developed by: BD IT HOST