৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্ত গরুর বলদ দিয়ে হাল চাষ : তানোরে ঘোড়া দিয়ে জমিতে মই চাষ

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে ঘোড়া দিয়ে রোপা আমন রোপনের জমিতে মই চাষ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তানোর উপজেলার মোহর গ্রামের কৃষক নাসির উদ্দীন। এনিয় কৃষকদের মধ্যে কৌতুহলের পাশাপাশি চাঞ্চলের সৃষ্টি হয়েছে। কৃষক নাসির উদ্দীন বলেন, গত সপ্তাহে ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করার পর মই দেয়ার জন্য গরুর বলদের মই না পেয়ে ঘোড়া দিয়েই মই চাষ শুরু করি। এমন দৃশ্য দেখে আমার জমির পার্শ্বের জমির মালিক বায়না ধরেন তার জমিতেও মই চাষ করে দেয়ার জন্য।

তিনি বলেন, ২ বিঘা জমিতে মই চাষ দিয়ে ৪শ’ টাকা নিয়েছি, সময় লেগেছে মাত্র ১ ঘন্টা। গত কয়েক দিন থেকে প্রথম বারের মত এলাকার কৃষকদের জমিতে বানিজ্যিক ভাবে মই চাষ শুরু করছি। তিনি বলেন, প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টায় ৭ বিঘা থেকে ৮ বিঘা পর্যন্ত রোপা আমন রোপনের জমিতে মই করছি। তিনি আরো বলেন, কৃষকদের গোয়ালে এখন আর গরুর বলদ নেই। নেই গরুর হাল ও গরুর গাড়ি। এক সময় প্রায় প্রতিটি কৃষকের গোয়ালেই হাল চাষের জন্য গরুর বলদ ও লাঙ্গলসহ ধান ঘরে তোলার জন্য গাড়িও ছিলো। আধুনিকতার ছোঁয়ায় এবং কালের আবর্তে এখন বিলুপ্ত।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

তানোর সদর গ্রামের হামিদুর রহমান বলেন, মোহর গ্রামের জমির মাঠে আমার সাড়ে ৭ বিঘা জমি রয়েছে। ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করার পর মই দেয়ার জন্য গরুর বলদের মই পাচ্ছিলাম না। ঠিক তখনই চোখে পড়ে নাসির উদ্দীনের ঘোড়া দিয়ে মই চাষ করার দৃশ্য। আমিও আমার জমিতে ১ হাজার ৫শ’ টাকার বিনিময়ে ঘোড়া দিয়ে মই চাষ করে নিয়েছি। গরু দিয়ে মই চাষ সময় ও খরচ বেশী লাগতো। তিনি বলেন, কম সময়ে খব সুন্দর ভাবে মই চাষ করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, কৃষক নাসির উদ্দীন প্রতিদিনই কৃষকদের রোপা আমন রোপনের জমিতে মই চাষ করে দিচ্ছেন।

কৃষকরা বলছেন, ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষের পরও জমি সমান করতে মই চাষের প্রয়োজন পড়ে। কিন্তু আগের মত কৃষকদের গোয়ালে এখন আর নেই বাংলার ঐতিহ্য গরুর বলদ ও হাল (লাঙ্গল) এবং গরুর গাড়ী। ফলে, ঘোড়া দিয়ে মই চাষ এটি ভালো একটি উদ্যোগ বলেও জানান কৃষকরা। কৃসকরা আরো বলছেন, গরুর বলদের চেয়ে ঘোড়ার দাম ও খরচ কম। তানোর উপজেলার হাতিনান্দা গ্রামের আদর্শ কৃষক সুলতান আহম্মেদ বলেন, আমাদের বাড়িতে এক সময় অনেক গরুর পাশাপাশি গরু ও মহিষের ৫ টি হাল ও গাড়ীও ছিলো। কিন্তু এখন একটাও নেই।

আরও পড়ুনঃ   পরিকল্পনা প্রতিমন্ত্রীর সঙ্গে রাজশাহী এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

তিনি বলেন, ট্রাক্টর দিয়েই জমি চাষ করা হচ্ছে, তারপরও মই চাষের প্রয়োজন হয়। কিন্তু পাওয়া যাচ্ছে না। ট্রাক্টর দিয়েই কোন রকমে কাজ চালিয়ে নিতে হচ্ছে বলেও জানান তিনি। তানোর উপজেলার চুনিয়া পাড়া গ্রামের আশরাফুল ইসলাম রন্জু বলেন, এক সময় জমি চাষসহ সকল কাজেই গরুর ব্যবহার ছিলো। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এবং কালের আবর্তে এখন এসব শুধুই স্নৃতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST